Breaking News
Home / TRENDING / নিউইয়র্কের চিড়িয়াখানায় করোনা ভাইরাসে আক্রান্ত বাঘিনী

নিউইয়র্কের চিড়িয়াখানায় করোনা ভাইরাসে আক্রান্ত বাঘিনী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এবার বাঘের (Tiger) শরীরেও হানা দিল করোনা ভাইরাস! করোনা সংক্রান্ত আরও একটি মিথ ভাঙার ঘটনা প্রকাশ্যে এসেছে। মারণ এই ভাইরাস এখন আর শুধু মনুষ্য শরীরেই সীমাবদ্ধ নেই। পশুদের শরীরেও মিলছে করোনার অস্ত্বিত্ব। নিউইয়র্কের ব্রঙ্কস চিড়িয়াখানার এক বাঘিনীর শরীরে ইতিমধ্যেই মিলেছে কোভিড-১৯ (COVID-19) ভাইরাস। ওই চিড়িয়াখানার আরও কয়েকটি পশুর শরীরে দেখা দিয়েছে করোনার উপসর্গ। এর মধ্যে কয়েকটি আফ্রিকান সিংহও আছে। পশুদের শরীরে করোনা ভাইরাসের (Cooronavirus) এই সংক্রমণকে বিজ্ঞানীরা মহাবিপদের ইঙ্গিত বলে মনে করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনার প্রভাব সবচেয়ে বেশি নিউইয়র্কে। প্রতিদিনই এই শহরে হাজার হাজার মানুষ সংক্রমিত হচ্ছে।

তবে কোনও পশুর শরীরে সংক্রমণ এই প্রথম। ব্রঙ্কস চিড়িয়াখানার বন্যপ্রাণী সংরক্ষণ সমিতির তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, নাদিয়া নামের ৪ বছর বয়সি বাঘিনীর শরীরে  (SARS-CoV-2)  সংক্রমণের প্রমাণ মিলেছে। বেশ কয়েকদিন ধরেই বাঘিনীর শুকনো কাশি হচ্ছিল এবং সে শ্বাসকষ্টে ভুগছিল। মালয়ান টাইগার নাদিয়ার পাশাপাশি তাঁর বোন আজুল, আরও দুটি বাঘ এবং তিনটি আফ্রিকান সিংহের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে। আপাতত এই পশুগুলিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের জন্য টাইগার মাউন্টেন নামের একটি জায়গা তৈরি করে এদের আইসোলেট করে রাখা হচ্ছে।

পশুর শরীরে করোনা সংক্রমণ কীভাবে হল তা এখনও স্পষ্ট নয়। তবে, কর্তৃপক্ষের ধারণা, চিড়িয়াখানা কর্মীদের মধ্যেই কারও থেকে ওই পশুগুলির সংক্রমণ হয়ে থাকতে পারে। সেটা যদি হয়ে থাকে তাহলে তা ভয়াবহ প্রবনতা হতে পারে বলে মত চিকিৎসকদের। সেক্ষেত্রে গৃহপালিত পশু বা পথ কুকুর সকলের সংক্রমণের সম্ভাবনা থাকছে। যদিও পশুর শরীরে এই রোগ কতটা ভয়াবহ, বা কীভাবে পশুর শরীরে এটি ছড়ায়, সে সম্পর্কে নিশ্চিত নন চিকিৎসকরা। তবে, ওই চিড়িয়াখানার পশু চিকিৎসকদের দাবি যাদের শরীরে এই রোগের উপসর্গ দেখা গিয়েছে তাঁরা সকলেই দ্রুত সুস্থ হয়ে উঠবে। কিন্তু চিন্তার বিষয় একটিই, এতদিন মানুষের শরীরেই সংক্রমিত হচ্ছিল করোনা ভাইরাস। অনেকেই এমনও মত প্রশ্ন উঠেছে করোনা মানুষের জীবনে অভিশাপ হলেও পশুদের জীবনে হয়তো আশীর্বাদ হয়েই এসেছে। কিন্তু এবার এই মিথও যে রাতারাতি বদলে যাচ্ছে তাতেই ভীত-সন্ত্রস্ত হয়ে উঠছে মানবকূল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *