Breaking News
Home / হেড লাইন্স (page 226)

হেড লাইন্স

এবার কি রোহিঙ্গারা ছড়াবেন করোনা ? ঘোর আশঙ্কায় স্বাস্থ্য দফতর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো : তবলিঘ-ই-জামাতের পর এবার নতুন মাথাব্যথা রোহিঙ্গা মুসলিমরা। গোয়েন্দা দফতরের কাছে খবর জামাতের বহু অনুষ্ঠানে সম্প্রতি যোগ দিয়েছিল রোহিঙ্গারা। শুধু তাই নয় দিল্লি নিজামুদ্দিনের জামাত জমায়েতেও উপস্থিত ছিলেন বহু রোহিঙ্গা। চিন্তার বিষয়, এঁরা কেউই অনুষ্ঠানে যোগদানের পর নিজেদের ক্যাম্পে ফেরেন নি। তাহলে এঁরা গেলেন কোথায় ? দেশের …

আরও পড়ুন »

টিবির টীকা বিসিজি কি সত্যিই করোনাতে কার্যকর? শুরু গবেষণা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। বিসিজি (BCG) ভ্যাকসিন করোনা নিয়ন্ত্রণে সত্যিই কাজে আসে কি না তা খতিয়ে দেখবে আইসিএমআর। যদি পুরো ব্যপার খতিয়ে দেখার পর মনে হয় যে ভ্যাকসিনটি কার্যকরী তবেই তা চিকিৎসক বা চিকিৎসা কর্মীদের দেওয়া হবে। বিসিজি যে সব দেশে দেওয়া হয় সেই দেশে করোনার প্রকোপ কম বলে অনেক বিশেষজ্ঞ …

আরও পড়ুন »

করোনা সংক্রমণের থাবা নৌবাহিনীতে, আক্রান্ত ২০ জওয়ান

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। এবার ভারতীয় নৌসেনায় করোনার থাবা।মুম্বইয়ে নৌসেনার ঘাঁটি আইএনএস- এনগির (‘INS-Angre’)র অন্তত ২০ জন নাবিকের শরীরে পাওয়া গিয়েছে কোভিড-১৯ জীবাণু। তাঁদের মুম্বইয়ে নৌসেনার হাসপাতাল আইএনএইচএস অশ্বিন (‘INHS Ashwini’)-তে আইসোলেশনে রাখা হয়েছে। এই প্রথম নৌসেনায় করোনা সংক্রমণের দেখা মিলল। তবে আইএনএস-এনগির (‘INS-Angre’) আসলে কোনও যুদ্ধ জাহাজ নয়। এটি নৌসেনার …

আরও পড়ুন »

সিল করা হল রাজাবাজার, কাঁকুড়গাছি, বন্ধ নারকেল ডাঙা মেইন রোড

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। কলকাতা পুর নিগমের (Kolkata Municipal Corporation) বেশ কয়েকটি ওয়ার্ডকে করোনার হটস্পট হিসাবে চিহ্নিত করল কেন্দ্রী সরকার । কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দফতর এই তালিকা প্রকাশ করার পরেই শুক্রবার দুপুরে সিল করে দেওয়া হয়েছে রাজাবাজার, নারকেলডাঙ্গা, মানিকতলা ও কাঁকুড়গাছি এলাকা। নারকেলডাঙ্গা মেন রেডকেও বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ রাজাবাজার …

আরও পড়ুন »

পাকিস্তানেও করোনা আক্রান্তের পরিসংখ্যান নিয়ে ধোঁয়াশা, মৃতের সংখ্যাও গোপন করার অভিযোগ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। পাকিস্তানে (Pakistan) করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সঠিক সংখ্যা সামনে আসছে না। শুধু তাই নয় মৃতের সংখ্যাও চেপে দেওয়ার চেষ্টা করছে স্থানীয় মানুষ এবং প্রশাসন। সম্প্রতি পাকিস্তানের অন্যতম বড় শহর করাচিতে বহু মানুষকে নিয়ে আসা শুরু হয়েছে যাঁরা জটিল শারীরিক রোগে আক্রান্ত। হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যেই মারা যাচ্ছেন …

আরও পড়ুন »

করোনার সংক্রমণ ছড়িয়ে ভারতের বিপদ বাড়াতে চায় আইএসআই, সজাগ সেনাবাহিনী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। এবার আর সরাসরি যুদ্ধ নয়, রোগের সংক্রমণ ছড়িয়ে দিয়ে ভারতকে বাগে আনতে চাইছে পাকিস্তান (Pakistan)। সম্প্রতি ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছে, করোনা সংক্রমণ ভারতে ছড়াতে উদ্যোগী হয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। তাদের পরিকল্পনা অনুযায়ী, অশিক্ষিত জঙ্গিদের জম্মু-কাশ্মীরের ভারতের অংশে ছেড়ে দেওয়া হবে। ভারতে করোনা সংক্রমণ দ্রুত বেগে বৃদ্ধি …

আরও পড়ুন »

শুধু নিজামুদ্দিন নয় আতঙ্ক ছড়িয়ে তবলিঘ-ই-জামাতের জমায়েত এবার বিহারেও

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। দিল্লির পর এবার বিহার। গতমাসে নালন্দায় তবলিঘ-ই-জামাতের (Tabligh-e-Jamat) অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ৬০০ সদস্য। নালন্দা মার্কাজের এই জমায়েত ছিল ১৪ থেকে ১৫ মার্চ। নালন্দার জেলা আধিকারিক এই বিষয়ে ১২ মার্চ সতর্কও করেন অন্যান্যদের। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয় নি। নিষেধাজ্ঞা উড়িয়ে জমায়েত করেন জামাতের সদস্যরা। বিহার (Bihar) …

আরও পড়ুন »

তবলিঘ-ই-জামাতের মৌলানা সাদের বিরুদ্ধে এবার আর্থিক দুর্নীতির অভিযোগ, সক্রিয় ইডি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। আরও বিপাকে পড়লেন তবলিঘ-ই-জামাতের (Tabligh-e-Jamat) প্রধান মৌলানা সাদ। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ‘মানি লন্ডারিং’য়ের মামলা দায়ের করেছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে এই আর্থিক প্রতারণা মামলার অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। ‘প্রিভেনশন ইন মানি লন্ডারিং অ্যাক্ট’-এর ভিত্তিতে এই ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইডি। সম্প্রতি দিল্লির নিজামুদ্দিন এলাকায় লকডাউন …

আরও পড়ুন »

করোনা মোকাবিলায় মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ থরুর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌ করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যেভাবে কাজ করছে তার প্রশংসা করলেন কংগ্রেসের তিরুবন্তপুরম সাংসদ শশী থরুর‌ (Shashi Tharoor)। এক বিবৃতি প্রকাশ করে তিনি স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের (Harshvardhan) ভূয়সী প্রশংসা করেছেন। এই কংগ্রেস সাংসদ বলেছেন, এমন কঠিন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে তা প্রশংসনীয়। স্বাস্থ্যমন্ত্রী সহ …

আরও পড়ুন »

লকডাউনে রেশনিং ব্যবস্থার ওপর মুখ্যমন্ত্রীর নজরদারি চান সোমেন মিত্র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রেশন বন্টনে সমস্যা তথা দুর্নীতির অভিযোগ ওঠায় উষ্মা প্রকাশ করে গতকাল রাতেই খাদ্য সচিবকে ‘কম্পালসারি ওয়েটিং’য়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু, রেশন ব্যবস্থায় সুষম বন্টন আনতে নীচুতলা পর্যন্ত নজরদারি করতে রাজ্য সরকারকে পরামর্শ দিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র। শুক্রবার সকালে …

আরও পড়ুন »

চিনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ সত্যি! উহানে মৃতের সংখ্যা অনেক বেশি স্বীকার করল বেইজিং

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনায় উহানে (Wuhan) যত মৃত্যু হয়েছে বলা হচ্ছিল আদতে তার থেকে মৃত্যু হয়েছে থেকে বেশি। এবার বাধ্য হয়ে সে কথা স্বীকারই করে নিল চিন। শুক্রবার উহান প্রশাসন এক সোস্যাল মিডিয়া পোস্টে স্বীকার করে যে আগে যা বলা হয়েছিল তার থেকে উহানে মৃতের সংখ্যা আরও ৫০ শতাংশ বেশি। …

আরও পড়ুন »

লকডাউনের মধ্যে বিশেষ ক্ষেত্রে ছাড় দিলেন মোদী, জানুন ক্লিক করে

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। দেশ জুড়ে চলা লকডাউনের মধ্যে শুক্রবার আরও কিছু ক্ষেত্রে ছাড় দিল মোদী সরকার। এর পর থেকে গ্রামীন এলাকায় করা যাবে নির্মাণের কাজ। সেই সঙ্গে জল সরবরাহ, নিকাশীর কাজ এবং গ্রামীন স্তরে কিছু আর্থিক সংস্থার কাজও চালানো যাবে। ইউনিয়ন হোম সেক্রেটারি অজয় ভাল্লা এদিন বলেন, কিছু কিছু বনজাত …

আরও পড়ুন »

নিউইয়র্ক যেন মৃত্যুপুরী : গত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু ৪৫০০ জনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। সমস্ত রেকর্ড ভেঙে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আমেরিকায় (America) মৃত্যু হয়েছে ৪৫০০ জনের । বুধ- বৃহস্পতিবারের মধ্যে যেখানে মৃতের সংখ্যা ছিল ২৬০০, সেখানে ২৪ ঘন্টায় তা দ্বিগুণ হয়ে গিয়েছে! মোট মৃতের সংখ্যা পেরিয়েছে ৩৫ হাজার। সংক্রমণের গ্রাফ সবচেয়ে ঊর্ধ্বমুখী নিউ ইয়র্কে। সংক্রমণে মৃতের সংখ্যা সেখনে …

আরও পড়ুন »

দুঃসময়েও জি-২০ দেশগুলির মধ্যে মোদীর ভারতের আর্থিক বৃদ্ধির হার সবথেকে বেশি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনা প্রভাবে সারা বিশ্বে অর্থনীতি যখন টালমাটাল তখন জি-২০ দেশগুলির মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধির হার সবথেকে বেশি। শুক্রবার সকালে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। সংক্রমণ ঠেকাতে ভারতে চলছে লকডাউন। প্রথম দফার লকডাউন ১৪ এপ্রিল শেষ হয় এরপর ফের তা বাড়ানো হয় ৩ …

আরও পড়ুন »

ত্রাণ বিলিতে পুলিশি বাধা, অমিত শাহকে অভিযোগ জানাবেন মুকুল-দিলীপ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। ত্রান বিলিতে বিজেপি (BJP) নেতাদের পুলিশি বাঁধার অভিযোগ নিয়ে অমিত শাহের দ্বারস্থ হচ্ছে পশ্চিমবঙ্গের গেরুয়া শিবিরের নেতারা। বৃহস্পতিবার ত্রান বিলি করতে গিয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে আটকে দেয় পুলিশ। গত তিনদিন ধরে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লাকে ত্রান বিলিতে বাঁধা দেওয়ায় অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। জলপাইগুড়ির বিজেপি …

আরও পড়ুন »

নিয়মিত সিগারেট খান ? বেঁচে যেতে পারেন করোনা থেকে। গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো। করোনার আতঙ্ক কম হওয়ার নামই নেই। কী ভাবে এই অসুখের হাত থেকে রেহাই পাওয়া যাবে তা নিয়ে সাধারণ মানুষ থেকে বিজ্ঞানী চিন্তাভাবনা চলছে সমানেই। এরমধ্যেই করোনা নিয়ে উঠে এল চমকপ্রদ এক তথ্য। সিগারেট যাঁরা খান তাঁদের নাকি এই অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। চমকে গেলেন তো? …

আরও পড়ুন »