চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
বিসিজি (BCG) ভ্যাকসিন করোনা নিয়ন্ত্রণে সত্যিই কাজে আসে কি না তা খতিয়ে দেখবে আইসিএমআর। যদি পুরো ব্যপার খতিয়ে দেখার পর মনে হয় যে ভ্যাকসিনটি কার্যকরী তবেই তা চিকিৎসক বা চিকিৎসা কর্মীদের দেওয়া হবে। বিসিজি যে সব দেশে দেওয়া হয় সেই দেশে করোনার প্রকোপ কম বলে অনেক বিশেষজ্ঞ দাবি করেছেন। এই টিকা মূলত যক্ষা থেকে বাঁচানোর জন্য দেওয়া হয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল (Indian Council Of Medical) রিসার্চের পক্ষ থেকে চিকিৎসক রামন গঙ্গাখেরকর বলেন যে আগামী সপ্তাহ থেকে এই বিষয়ে বিস্তারিত কাজ শুরু করা হবে।
তিনি জানান, জন্মের পরই এই টিকা দেওয়া হয়। এর কাজ জন্মের ১৫ বছর পর্যন্ত। সেই হিসাবে করোনার ক্ষেত্রে এটি কাজে লাগার কথা নয়। আর যদি ফের এই টিকা কাউকে দেওয়া হয় তাহলে তা দিতে হবে কৈশোরের মধ্যে। নয়ত এটি কাজ করবে না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই একজন ৭০ বছর বয়েসী লোকের ক্ষেত্রে এই টিকা কাজ করবে না।করোনা বিরুদ্ধে লড়ার সবথেকে বড় প্রতিবন্ধকতা এর বারবার জিনগত চরিত্র বদলের ক্ষমতা। কিন্তু ভারতে আসার পর তিন মাসের মধ্যে এর চরিত্রে বিশেষ তফাৎ দেখা যায়নি। এমনটা হলে প্রতিষেধকের ক্ষেত্রে ভারত কিছুটা এগিয়ে থাকবে বলে দাবি এই চিকিৎসকের।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news