Breaking News
Home / TRENDING / পাকিস্তানেও করোনা আক্রান্তের পরিসংখ্যান নিয়ে ধোঁয়াশা, মৃতের সংখ্যাও গোপন করার অভিযোগ

পাকিস্তানেও করোনা আক্রান্তের পরিসংখ্যান নিয়ে ধোঁয়াশা, মৃতের সংখ্যাও গোপন করার অভিযোগ

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পাকিস্তানে (Pakistan) করোনা ভাইরাসে (Coronavirus) আক্রান্তের সঠিক সংখ্যা সামনে আসছে না। শুধু তাই নয় মৃতের সংখ্যাও চেপে দেওয়ার চেষ্টা করছে স্থানীয় মানুষ এবং প্রশাসন। সম্প্রতি পাকিস্তানের অন্যতম বড় শহর করাচিতে বহু মানুষকে নিয়ে আসা শুরু হয়েছে যাঁরা জটিল শারীরিক রোগে আক্রান্ত। হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যেই মারা যাচ্ছেন তাঁরা। স্থানীয় এক খবরের কাগজের রিপোর্ট অনুযায়ী গত ১৫ দিনে ৩০০ রোগীকে করাচির হাসপাতালে নিয়ে আসা হয়েছে যাঁরা মৃতপ্রায় এবং নিউমনিয়ার মতো উপসর্গ রয়েছে যাঁদের। এঁদের প্রত্যেককেই হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণের মধ্যেই মারা গিয়েছেন। এঁদের ক্ষেত্রে কখনও বলা হয়েছে মাল্টি অর্গান ফেলিওর , কখনও নিউমোনিয়া কখনও তীব্র শ্বাসকষ্ট।

এছাড়াও শহরের আর একটি হাসপাতালে ১২১ জন মৃত লোককে নিয়ে আসে তাঁদের আত্মীয়রা। এছাড়াও ৯৯ জনকে এমন আনা হয় যাঁরা আসার প্রায় সঙ্গে সঙ্গে মারা যায়। এঁরা করোনায় আক্রান্ত ছিলেন কিনা বোঝা যায়নি কারণ এঁদের পরিবারের লোকেরা কেউই মৃতদেহের পরীক্ষা করতে দেয়নি। কিন্তু হঠাৎ এক সঙ্গে এত লোক অসুস্থ হয়ে হাসপাতালে আসছে কেন তা বুঝতে পারেন নি চিকিৎসকরাও। সিন্ধের মুখ্যমন্ত্রী বিষয়টি জানার পর সন্দেহ প্রকাশ করে বলেন যে হতে পারে ঠিকমত রোগনির্ণয় হচ্ছে না করোনা বিধ্বস্ত সিন্ধে। পাকিস্তানে এখনও ৬৫০৬ জন আক্রান্ত এবং সরকারি হিসাবে মৃত ১২৩ জন। তবে এই অভিযোগ সত্যি হলে আক্রান্ত এবং মৃতের সংখ্যা যে অনেকটাই বাড়বে তা বলাই বাহুল্য।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *