চ্যানেল হিন্দুস্তান ব্যুরো :
তবলিঘ-ই-জামাতের পর এবার নতুন মাথাব্যথা রোহিঙ্গা মুসলিমরা। গোয়েন্দা দফতরের কাছে খবর জামাতের বহু অনুষ্ঠানে সম্প্রতি যোগ দিয়েছিল রোহিঙ্গারা। শুধু তাই নয় দিল্লি নিজামুদ্দিনের জামাত জমায়েতেও উপস্থিত ছিলেন বহু রোহিঙ্গা। চিন্তার বিষয়, এঁরা কেউই অনুষ্ঠানে যোগদানের পর নিজেদের ক্যাম্পে ফেরেন নি। তাহলে এঁরা গেলেন কোথায় ? দেশের আনাচে কানাচে লুকিয়ে থাকা রোহিঙ্গাদের খুঁজতে এখন উঠে পড়ে লেগেছে পুলিশ আর গোয়েন্দা দফতর।
কিছুদিন আগে দেশের আভ্যন্তরীন নিরাপত্তা আধিকারিক শ্রীণিবাস কে একটি চিঠিতে গোয়েন্দা দফতরকে তবলিঘ-ই-জামাত এবং রোহিঙ্গাদের সম্পর্ক এবং যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখতে বলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে রোহিঙ্গাদের অনেকেই সম্ভবত করোনায় আক্রান্ত। সারা দেশে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা থাকে। এঁদের মধ্যে মাত্র ১৭ হাজারের নাম রিফিউজি হিসাবে নথিভুক্ত। এঁরা অবৈধভাবে ভারতে থাকা সত্ত্বেও কী ভাবে জামাতের অনুষ্ঠানে যোগ দিল তা নিয়ে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্র দফতর।
রিপোর্ট অনুযায়ী এঁরা মেওয়াট, হরিয়াণা এমনকি নিজামুদ্দিনের সমাবেশেও যোগ দিয়েছিল। প্রসঙ্গত নিজামুদ্দিনের সমাবেশ থেকেই কোভিডে আক্রান্ত বহু মানুষ ছড়িয়ে পড়েন দেশে। এর ফলেই দেশে দ্রুত বাড়ে করোনা আক্রান্তের সংখ্যা। দিল্লির শ্যাম বিহার এবং শাহীনবাগের বাসিন্দারা জামাতের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।এঁরা এখনও নিজেদের শিবিরে ফেরেন নি। এছাড়াও দেরাবাসি, পজ্ঞাব এবং জম্মুর বেশ কিছু বাসিন্দাও নিজামুদ্দিনের জমায়েতে ছিলেন। এঁদের চিহ্নিত করে পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্যদফতরের তরফ থেকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news