Breaking News
Home / TRENDING / করোনা মোকাবিলায় মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ থরুর

করোনা মোকাবিলায় মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ থরুর

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।‌

করোনা ভাইরাসের (Coronavirus) সংক্রমনের মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক যেভাবে কাজ করছে তার প্রশংসা করলেন কংগ্রেসের তিরুবন্তপুরম সাংসদ শশী থরুর‌ (Shashi Tharoor)। এক বিবৃতি প্রকাশ করে তিনি স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের (Harshvardhan) ভূয়সী প্রশংসা করেছেন। এই কংগ্রেস সাংসদ বলেছেন, এমন কঠিন পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে কাজ হচ্ছে তা প্রশংসনীয়। স্বাস্থ্যমন্ত্রী সহ গোটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি ।

প্রসঙ্গত, দিন পনেরো আগে পর্যন্ত ভারতে করোনা সংক্রমনের সবচেয়ে গিয়েছিল কেরল। এমনকি শশী থরুরের জেলা তিরুবন্তপুরম ছিল হটস্পটের তালিকা। সরকারের সঙ্গে হাত মিলিয়ে যেভাবে স্বাস্থ্যমন্ত্রক পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করেছে তার প্রশংসা করেছেন শশী থরুর। যুগ্ম এই প্রয়াসের ফলেই যে দ্রুত কেরলের মত রাজ্যকে করোনা দাপট থেকে একটু হলেও সরিয়ে আনা গেছে তার জন্য স্বাস্থ্যমন্ত্রককে কৃতিত্ব দিয়েছেন কংগ্রেসের এই প্রজ্ঞাবান সাংসদ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *