চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনায় উহানে (Wuhan) যত মৃত্যু হয়েছে বলা হচ্ছিল আদতে তার থেকে মৃত্যু হয়েছে থেকে বেশি। এবার বাধ্য হয়ে সে কথা স্বীকারই করে নিল চিন। শুক্রবার উহান প্রশাসন এক সোস্যাল মিডিয়া পোস্টে স্বীকার করে যে আগে যা বলা হয়েছিল তার থেকে উহানে মৃতের সংখ্যা আরও ৫০ শতাংশ বেশি। এর ফলে উহানে মৃতের সংখ্যা এখন দাঁড়াল ৩৮৬৯। উহানে চিনের দেওয়া মৃত্যুর পরিসংখ্যান নিয়ে সন্দেহ ছিল বরাবরই। বিভিন্ন স্তর থেকে বলা হয়েছিল চিন আসল তথ্য গোপন করছে। মৃতের সংখ্যা যা দেখানো হচ্ছে তার থেকে আসল সংখ্যা অনেক বেশি।
কিন্তু চিন বরাবর এই অভিযোগ অস্বীকার করে গেছে। এখন অবস্থান পালটে চিনের বক্তব্য তারা মৃতদেহ গুণতে ভুল করেছিল। ফলে মৃতের সংখ্যা আগের থেকে সত্যিই বেশি। আগে তাঁরা জানিয়েছিলেন করোনার উৎপত্তিস্থল উহানে মৃতের সংখ্যা ১২৯০। এখন তাঁদের দেওয়া ৫০ শতাংশ বৃদ্ধির হিসাবে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৮৬৯। এর ফলে সামগ্রিকভাবে চিনে মৃতের সংখ্যা হল ৪৬৩২। নিজেদের সাফাই দিতে গিয়ে উহান প্রশাসনের বক্তব্য প্রথমদিকে হাসপাতালগুলি রোগ নিয়ে এতটাই ব্যতিব্যস্ত ছিল যে তাঁরা মৃতদেহ গুণতে পারে নি।
বেশ কিছু কেসের হিসাব এর ফলে মিস হয়েছে। এছাড়াও বাড়িতে মারা গিয়েছেন বহু লোক যাঁদের গোনা হয়নি। ফলে মৃতের সংখ্যা কমে গিয়েছিল। উহান থেকেই করোনা ছড়িয়েছে এবং তা চিনের জ্ঞাতসারেই এমন অভিযোগ বারবার করে এসেছে পশ্চিমী দেশগুলি। এবার কী সেই অভিযোগ প্রমাণিত হওয়ার দিকেই এগোচ্ছে ঘটনাবলী ? কিছুদিনের মধ্যে হয়ত জানা যেতে পারে তাও।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news