চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
এবার ভারতীয় নৌসেনায় করোনার থাবা।মুম্বইয়ে নৌসেনার ঘাঁটি আইএনএস- এনগির (‘INS-Angre’)র অন্তত ২০ জন নাবিকের শরীরে পাওয়া গিয়েছে কোভিড-১৯ জীবাণু। তাঁদের মুম্বইয়ে নৌসেনার হাসপাতাল আইএনএইচএস অশ্বিন (‘INHS Ashwini’)-তে আইসোলেশনে রাখা হয়েছে। এই প্রথম নৌসেনায় করোনা সংক্রমণের দেখা মিলল। তবে আইএনএস-এনগির (‘INS-Angre’) আসলে কোনও যুদ্ধ জাহাজ নয়। এটি নৌসেনার মুম্বইস্থিত একটি ঘাঁটি। এখানে নাবিকদের থাকার জন্য বারাক রয়েছে। এমনিতেই মুম্বই সহ মহারাষ্ট্র করোনা ভাইরাসের সংক্রমণে গোটা দেশের মধ্যে শীর্ষে। ২০ জন নৌসেনার জোয়ান আক্রান্ত হয়েছেন এই ব্যধিতে। সেই রাজ্যেই নৌসেনার ডেরায় কোভিড -১৯ সংক্রমণ দেখা দেওয়ায় চিন্তা বেড়েছে ভারত সরকারের।
এখান থেকেই নৌসেনার প্রশাসনিক কাজ চালানো হয়। নৌসেনার ওয়েস্টার্ন ন্যাভাল কমান্ডের আওতায় থাক ন্যাভাল ডকইয়ার্ড থেকে আইএনএস – এনগির (‘INS-Angre’) মাত্র কয়েকশো মিটারের। মুম্বইয়ের ন্যাভাল ডকইয়ার্ডেই রয়েছে নৌসেনার একাধিক আধুনিক যুদ্ধজাহাজ ও সাবমেরিন। ফলে নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলিতেও সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতিমধ্যে সংক্রমিত এলাকার সমস্ত নাবিকদের চিহ্নিত করে তাঁদের করোনা টেস্ট করা হবে বলে জানা গিয়েছে। পাশাপাশি, আক্রান্ত নাবিকদের সংস্পর্শে আসা মানুষজনের খোঁজ চলছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news