চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
দিল্লির পর এবার বিহার। গতমাসে নালন্দায় তবলিঘ-ই-জামাতের (Tabligh-e-Jamat) অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ৬০০ সদস্য। নালন্দা মার্কাজের এই জমায়েত ছিল ১৪ থেকে ১৫ মার্চ। নালন্দার জেলা আধিকারিক এই বিষয়ে ১২ মার্চ সতর্কও করেন অন্যান্যদের। কিন্তু তাতেও কাজের কাজ কিছু হয় নি। নিষেধাজ্ঞা উড়িয়ে জমায়েত করেন জামাতের সদস্যরা।
বিহার (Bihar) গ্রাম উন্নয়ন মন্ত্রী শ্রাবণ কুমার এই বিষয়ে জানান, নালন্দা জেলা প্রশাসন এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। যাঁরা এই জমায়েতে যোগ দিয়েছিলেন তাঁদের প্রকাশ্যে আসার অনুরোধ করেন তিনি। সেই সঙ্গে বলেন এঁদের প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। প্রসঙ্গত দিল্লির ঘটনার পর মাথায় বজ্রপাত হয় বিহার পুলিশের। দিল্লির মত বিহারেও জামাতের সদস্যদের খুঁজতে তল্লাশি শুরু হয়। পুলিশ সূত্রে খবর ৬৪০ জনের মধ্যে ২৭৭ জনকে খুঁজে পাওয়া গিয়েছে। কিন্তু ৩৬৩ জন এখনও নিখোঁজ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news