চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
করোনা প্রভাবে সারা বিশ্বে অর্থনীতি যখন টালমাটাল তখন জি-২০ দেশগুলির মধ্যে ভারতের আর্থিক বৃদ্ধির হার সবথেকে বেশি। শুক্রবার সকালে এক সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস। সংক্রমণ ঠেকাতে ভারতে চলছে লকডাউন। প্রথম দফার লকডাউন ১৪ এপ্রিল শেষ হয় এরপর ফের তা বাড়ানো হয় ৩ মে পর্যন্ত। স্বাভাবিক ভাবে এতে আর্থিক বৃদ্ধির ক্ষতিগ্রস্ত হওয়ার কথা। কিন্তু এর মধ্যেও মোদীর ভারত যা করে দেখাল তা প্রশংসনীয় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এই ঘোষণার সঙ্গে সঙ্গে বেশ কিছু আর্থিক প্যাকেজও ঘোষণা করেন শক্তিকান্ত দাস।
নাবার্ডের জন্য ২৫ হাজার কোটি টাকার প্যাকেজ।
আবাসন শিল্পে ১০ হাজার কোটি টাকার প্যাকেজ।
রেপো রেটে কোনও পরিবর্তন হচ্ছে না।
এসআইডিবির জন্য ১৫ হাজার কোটি টাকার প্যাকেজ।
২০২০-২২ অর্থবর্ষে সম্ভাব্য আর্থিক বৃদ্ধির হার ৭.৪ শতাংশ।
মাইক্রো ফিনান্সের জন্য ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ।
আরবিআই এর গভর্নর বলেন রিজার্ভ ব্যাঙ্ক পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে। দেশের স্বার্থে যা যা করা দরকার করা হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news