Breaking News
Home / TRENDING / করোনার সংক্রমণ ছড়িয়ে ভারতের বিপদ বাড়াতে চায় আইএসআই, সজাগ সেনাবাহিনী

করোনার সংক্রমণ ছড়িয়ে ভারতের বিপদ বাড়াতে চায় আইএসআই, সজাগ সেনাবাহিনী

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

এবার আর সরাসরি যুদ্ধ নয়, রোগের সংক্রমণ ছড়িয়ে দিয়ে ভারতকে বাগে আনতে চাইছে পাকিস্তান (Pakistan)। সম্প্রতি ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছে, করোনা সংক্রমণ ভারতে ছড়াতে উদ্যোগী হয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। তাদের পরিকল্পনা অনুযায়ী, অশিক্ষিত জঙ্গিদের জম্মু-কাশ্মীরের ভারতের অংশে ছেড়ে দেওয়া হবে। ভারতে করোনা সংক্রমণ দ্রুত বেগে বৃদ্ধি পায়। গত সপ্তাহে কয়েকবার পাক অধিকৃত কাশ্মীর থেকে গুলি চালিয়েছে পাকিস্তানের মিলিটারি বাহিনী। এভাবে ভারতকে একদিকে মনোযোগী করে ঘুরপথে আক্রমণের ছক কষছে পাকিস্তান।

সম্প্রতি জৈশ-ই-মহম্মদ জঙ্গীদের ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়ে। তাঁর থেকেই জানা গিয়েছে, তাঁর এক সঙ্গী সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। তাঁকে আবারও কাশ্মীরে ফেরত পাঠানোর চেষ্টা চালাচ্ছে আইএসআই। পাকিস্তানি গুপ্তচর সংস্থা ‘ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স’ (ISI) সরাসরি যুদ্ধ না করে সংক্রামক ব্যাধি ছড়িয়ে কাবু করতে চাইছে ভারতকে। অথচ দিন প্রতিদিন করোনা সংক্রমণে খারাপ হচ্ছে পাকিস্তানের নিজস্ব দশা। ইতিমধ্যে কোভিড-১৯ মহামারীর কারণে পাকিস্তানি মৃত্যু হয়েছে ১২৮ জনের। কঠিন ব্যাধিতে আক্রান্ত হয়েছেন সাড়ে ছয় হাজার মানুষ। এমন পরিস্থিতিতে ঘর না গুছিয়ে ভারতকে আঘাত করায় প্রাথমিক লক্ষ্য আইএসআইয়ের।

অন্যদিকে, দু’দিনের কাশ্মীর সফরে গিয়ে পাকিস্তানের বিরুদ্ধে চড়া সুরে চড়িয়েছেন সেনা প্রধান জেনারেল এমএম নারাভানে। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাক সেনার অবিরাম যুদ্ধবিরতি লঙ্ঘন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা যখন করোনাভাইরাস সংক্রমণের বিরুদ্ধে লড়ছি, পাকিস্তান তখনও তাদের সন্ত্রাস চালিয়ে যাচ্ছে।” সেনাপ্রধান আরও বলেছেন, “সারা পৃথিবীর সঙ্গে ভারতও মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। আমরা শুধু আমাদের দেশের মানুষকে বাঁচাতেই লড়ছি না। পৃথিবীর বিভিন্ন দেশে ওষুধ ও অন্যান্য সামগ্রী পাঠিয়ে সাহায্য করছি। কিন্তু পাকিস্তান তখন নিয়ন্ত্রণ রেখা বরাবর সন্ত্রাস চালিয়েই যাচ্ছে।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *