Breaking News
Home / TRENDING / নিউইয়র্ক যেন মৃত্যুপুরী : গত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু ৪৫০০ জনের

নিউইয়র্ক যেন মৃত্যুপুরী : গত ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু ৪৫০০ জনের

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

সমস্ত রেকর্ড ভেঙে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আমেরিকায় (America) মৃত্যু হয়েছে ৪৫০০ জনের । বুধ- বৃহস্পতিবারের মধ্যে যেখানে মৃতের সংখ্যা ছিল ২৬০০, সেখানে ২৪ ঘন্টায় তা দ্বিগুণ হয়ে গিয়েছে! মোট মৃতের সংখ্যা পেরিয়েছে ৩৫ হাজার। সংক্রমণের গ্রাফ সবচেয়ে ঊর্ধ্বমুখী নিউ ইয়র্কে। সংক্রমণে মৃতের সংখ্যা সেখনে ছাড়িয়েছে ১২ হাজার। নিউইয়র্ককেই এখন আমেরিকার করোনা বিপর্যয়ের ভরকেন্দ্র বলা হচ্ছে। কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে নিউইয়র্ক। কিভাবে এই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলা করা হবে তা নিয়ে এখন কেবলই চলছে গবেষণা।

মার্কিন সরকারের স্বাস্থ্য দফতরের মুখপাত্র মাইকেল লাঞ্জা বলেছেন, “নিউ ইয়র্কে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। হাসাপাতালে হাসপাতালে উপচে পড়ছে আইসোলেশন ওয়ার্ড।” নিউইয়র্কে কোয়ারেন্টাইন সেন্টারগুলিতে ঠাসাঠাসি ভিড়। আইসিইউ যেন কসাইখানা, বলছেন নিউ ইয়র্কের ডাক্তার, নার্সরা। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে করতে প্রাণ যাচ্ছে ডাক্তার-নার্সদের। সংক্রামিত শয়ে শয়ে স্বাস্থ্যকর্মী, প্যারামেডিক্যাল স্টাফ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *