Breaking News
Home / TRENDING / তবলিঘ-ই-জামাতের মৌলানা সাদের বিরুদ্ধে এবার আর্থিক দুর্নীতির অভিযোগ, সক্রিয় ইডি

তবলিঘ-ই-জামাতের মৌলানা সাদের বিরুদ্ধে এবার আর্থিক দুর্নীতির অভিযোগ, সক্রিয় ইডি

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

আরও বিপাকে পড়লেন তবলিঘ-ই-জামাতের (Tabligh-e-Jamat) প্রধান মৌলানা সাদ। সম্প্রতি তাঁর বিরুদ্ধে ‘মানি লন্ডারিং’য়ের মামলা দায়ের করেছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লিতে এই আর্থিক প্রতারণা মামলার অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গিয়েছে। ‘প্রিভেনশন ইন মানি লন্ডারিং অ্যাক্ট’-এর ভিত্তিতে এই ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ইডি।

সম্প্রতি দিল্লির নিজামুদ্দিন এলাকায় লকডাউন পরিস্থিতিতে অবৈধ জামায়াতের কারণে মাওলানা সাদের বিরুদ্ধে আগেই এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। তার ওপর নতুন করে ‘মানি লন্ডারিং’য়ের অভিযোগ দায়ের হওয়ায়, চাপ বাড়বে তাঁর ওপর এমনটাই মনে করছে প্রশাসনিক মহল। নিজামউদ্দিনের ঘটনা পরেই বেপাত্তা হয়ে গিয়েছেন এই ইসলামিক নেতা। মাত্র একবার কোয়ারেন্টাইন থেকে নিজের অনুগামীদের উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছিলেন সপ্তাহ খানেক আগে। তারপর থেকে আর খোঁজ মেলেনি মাওলানা সাদের (Moulana Shad)।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *