Breaking News
Home / TRENDING / লকডাউনে রেশনিং ব্যবস্থার ওপর মুখ্যমন্ত্রীর নজরদারি চান সোমেন মিত্র

লকডাউনে রেশনিং ব্যবস্থার ওপর মুখ্যমন্ত্রীর নজরদারি চান সোমেন মিত্র

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে রেশন বন্টনে সমস্যা তথা দুর্নীতির অভিযোগ ওঠায় উষ্মা প্রকাশ করে গতকাল রাতেই খাদ্য সচিবকে ‘কম্পালসারি ওয়েটিং’য়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কিন্তু, রেশন ব্যবস্থায় সুষম বন্টন আনতে নীচুতলা পর্যন্ত নজরদারি করতে রাজ্য সরকারকে পরামর্শ দিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র। শুক্রবার সকালে এক ভিডিও বার্তা প্রকাশ করেন তিনি। সোমেন মিত্র (Somen Mitra) বলেছেন, “শুধুমাত্র খাদ্য সচিব কে সরালেই চলবে না। এখন যথাযথ ভাবে মনিটারিং করতে হবে কোন কোন জায়গায় রেশন ঠিকভাবে মানুষ পাচ্ছেন না।” প্রসঙ্গত, মনোজ আগরওয়ালকে সরিয়ে রাজ্য খাদ্য দফতরের নয়া সচিব করা হয়েছে পারভেজ আহমেদ সিদ্দিকিকে।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একটি চিঠিও পাঠান সোমেন মিত্র। ওই চিঠিতে বিলুপ্ত শিয়ালদহ বিধানসভা তথা বর্তমান চৌরঙ্গী বিধানসভার অন্তর্গত কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডকে পুরোপুরি সিল করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন তিনি। চিঠিতে প্রদেশ কংগ্রেস সভাপতি লিখেছেন, ৪৮ নম্বর ওয়ার্ডে দু’জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। এছাড়াও দু’জন ভর্তি আছেন হাসপাতালে। এই দুঃসময়ে ওই অঞ্চলের মানুষদের জন্য উদ্বেগ প্রকাশ করে সোমেন মিত্র অবিলম্বে ৪৮ নম্বর ওয়ার্ড-কে ‘হটস্পট ‘-এর তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।

পাশাপাশি প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে নিম্নলিখিত আবেদন করেন:

১) পরিবার পিছু ৫ কিলো চাল/আটা প্রতি মাসের পরিবর্তে প্রতি সপ্তাহে দেওয়া হোক।

২) পরিযায়ী শ্রমিকরা দেশের বিভিন্ন স্থানে আটকে রয়েছে।কাজ হারিয়েছে। তাদের অসহায় পরিবারকে চিহ্নিত করে ত্রাণ ও সাহায্য দেওয়া হোক।

৩) যাদের রেশন কার্ড নেই তাদেরকেও সমান পরিমাণে রেশন দেওয়া হোক। সুষ্ঠুভাবে বিকল্প কুপন বা কার্ড বিতরণ করা হোক।

৪) এখন ও ভবিষ্যতে করোনার লক ডাউনের কারণে আর্থিক পরিস্থিতি খারাপ হবে। ফলে সামাজিক সংকট ঘণীভূত হবে। নানা সামাজিক গোলযোগ দেখা দিতে পারে। দল মত নির্বিশেষে আমাদের এর মোকাবিলা করতে হবে। তাই সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে নিয়ে জেলা থেকে ব্লক স্তর অবধি কমিটি বানানো হোক যারা দায়িত্বের সঙ্গে আগামী দিনে এই পরিস্থিতির মোকাবিলা করবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *