নীল বণিক : ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্যই বিলম্বিত হচ্ছে অমিত শাহের বাংলা সফর। জানুয়ারী মাসের শেষে অথবা ফ্রেব্রুয়ারী মাসের প্রথমেই এ রাজ্যে অাসার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। কিন্তু গোটা ফেব্রুয়ারী মাসে ত্রিপুরার নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে দশটারও বেশি সভা করার কথা রয়েছে তাঁর। তাই …
আরও পড়ুন »যারা ঝামেলা করছে তারা বিজেপির সঙ্গে আছে, পদ্মাবত নিয়ে মমতা ( দেখুন ভিডিয়ো )
ঈষানিকা ভোরাই : “কোর্ট অর্ডার দিয়েছে। সেটাই শেষ কথা। এটা গ্রহণ করা উচিৎ। এখানে মুক্তি পেলে খুশি হব। পদ্মাবতীর নাম তো চেঞ্জ হয়ে পদ্মাবত হয়েছে। আমি এখানে শান্তি বজায় রাখতে পারি। যারা ঝামেলা করছে তারা বিজেপির সঙ্গে আছে। সুতরাং বিজেপির এটা কন্ট্রোল করা উচিৎ। আইন শৃঙ্খলার ক্ষতি হয় এমন কিছু …
আরও পড়ুন »উত্তরপাড়ায় বোমাতঙ্ক
প্রসেনজিৎ ধর : উত্তরপাড়ায় বোমাতঙ্ক। উত্তরপাড়ার খেয়াঘাট অঞ্চলে একটি পরিত্যক্ত বাক্স ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সন্দেহজনক বাক্সটি স্থানীয় লোকেদের চোখে পড়ার পরেই থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দীর্ঘক্ষন এলাকা ব্যারিকেড করে রাখে। জিটি রোডে বেশ খানিকক্ষণের জন্যে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সিআইডির বম্ব স্কোয়াড এসে আপাতত সন্দেহজনক বস্তুটিকে …
আরও পড়ুন »স্ত্রীর বয়েস কত? আপনি ওঁকে ধর্ষন করছেন না তো?
নিজস্ব সংবাদদাতা : গতবছরই ১৫ থেকে ১৮ বছরের স্ত্রীর সঙ্গে বিবাহিত সম্পর্ককে ধর্ষন হিসেবে গন্য করা হবে বলে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই রায় সামনে রেখেই নাবালিকাদের বিয়ে আটকাতে এবার কঠোর নির্দেশ দিলেন বিহারের বাগাহা জেলার এসপি। ১৮ বছরের কম বয়সী মহিলার সঙ্গে বিবাহিত সম্পর্ককে ধর্ষন হিসেবে গন্য করার নির্দেশ …
আরও পড়ুন »রেলমন্ত্রকের রিপোর্ট নিয়ে মিথ্যাচার
নীল বণিক আবার সামনে চলে এল রাজ্য় সরকারের দুমুখো চেহারা। রেলমন্ত্রকের চিঠি নিয়ে তৃণমূল সরকার মিথ্য়াচার করছে বলে অভিযোগ করলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি জানান রেল মন্ত্রকের তরফে ওই ৮টি রুটে ট্রেন বন্ধ করার কথা আদৌ বলা হয়নি। কেন্দ্রীয় সরকার ক্যাগের রিপোর্টটি রাজ্য সরকারের কাছে পাঠিয়েছে। শুধু …
আরও পড়ুন »জেলের ভেতর আসামীদের বেধড়ক মারল পুলিশ, দাবি কুখ্যাত নেপু গিরির ( দেখুন ভিডিয়ো )
প্রসেনজিৎ ধর : থানায় রাজনৈতিক তাণ্ডবের জেরে পুলিশকে টেবিলের তলায় ঢুকতে দেখেছে এই রাজ্য। তবে কারাগারে দাগী আসামীদের তাণ্ডব মুখ বুজে সহ্য করল না পুলিশ। দিল বেধড়ক মার। অন্তত এমন অভিযোগই সংবাদমাধ্যমের সামনে করলেন রাজ্যের অন্যতম ত্রাস, হুগলীর রমেশ মাহাতোর ডান হাত বলে পরিচিত নেপু গিরি। বললেন, তাঁরা মোটেই জেলের …
আরও পড়ুন »বাংলাদেশ রাখবে না রোহিঙ্গাদের, প্রতিবাদ মিছিল ঢাকায়
নিজস্ব সংবাদদাতা : আগামি দু বছরের মধ্যে ২০১৬ অক্টোবরের পর থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গদের মধ্যে ৭,৫০০০০ কে মায়ানমারে ফেরত পাঠানো হবে। মায়ানমারের সঙ্গে এক চুক্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। আগামি সপ্তাহ থেকেই শুরু হবে এই কাজ। বাংলাদেশ-মায়ানমার সীমান্তে ‘নোম্যান্সল্যান্ড’- এ বাস করছেন শতাধিক রোহিঙ্গা। প্রথমেই ফেরত পাঠান হবে এঁদের। …
আরও পড়ুন »জাতীয় ছুটির দাবি জানিয়ে মোদিকে মমতার চিঠি
ঈষানিকা ভোরাই : স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন। আজ সোশ্যাল মিডিয়ায় নিজেই একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু উভয়েই জাতীয় এবং আন্তর্জাতিক চরিত্র। ভারত সরকার যাতে তাঁদের দু’জনের জন্মদিনকে (১২ …
আরও পড়ুন »গাঁজার আসরে টিএমসিপির সভানেত্রী! জয়া দত্তর ছবি দেখে চাঞ্চল্য (বিতর্কিত ছবি, দেখুন ভেতরে)
নিজস্ব সংবাদদাতা মুকুল রায় নিয়ম করে বলছেন গাঁজা নিয়ে গাঁজাখুরি গল্প চলছে রাজ্য জুড়ে। যখনই যার সঙ্গে বনছে না বা যে একটু বেসুরো গাইছে তাকে জব্দ করার সেরা উপায় গাঁজা কেস দিয়ে গারদ বন্দি করা। গাঁজার এমন গজদন্তে সম্প্রতি বিদ্ধ হয়েছেন এক স্কুল মাষ্টার। যিনি নিজে আবার মুকুল রায়ের …
আরও পড়ুন »দেশপ্রেম জাগাতে বিজেপির ভারত মাতার পুজো ২৬ জানুয়ারি
নীল বণিক সামনেই পঞ্চায়েত ভোট। তার আগে জনসংযোগ বাড়াতে দলের যুব, মহিলা সহ দলের সমস্ত শাখা সংগঠনের কর্মীদের পথে নামার নির্দেশ দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।আগামি ২৬শে জানুয়ারি গোটা রাজ্য জুড়ে ভারত মাতার পুজো করার নির্দেশ দিয়েছেন রাজ্য বিজেপিকে। রাজ্য় বিজেপির সাধারণ সম্পাদিকা দেবশ্রী চৌধুরী। জানান দেশের। অখণ্ডতা …
আরও পড়ুন »শাহিদের বেলাগাম হওয়ার পিছনে কী সাংসদের আশীর্বাদ! ছাত্রী নিধন কাণ্ডে নাম জড়াল কল্যাণের
প্রসেনজিৎ ধর অবশেষে রিষড়া বিধান কলেজের ছাত্র পরিষদের জি এস শাহিদ হাসান খানের বিরুদ্ধে মামলা দায়ের করলো রিষড়া থানার পুলিশ। ৩৫৪, ৩২৩ ছাড়াও বেশ কয়েকটি ধারায় মামলা করা হয়। গত ৪ জানুয়ারি কলেজের ছাত্র সংসদ রুমে দলেরই আরেক পদাধিকারি সদস্যা কে মারধর করে শাহিদ। উপ পুরপ্রধান জাহিদ হাসান খানের …
আরও পড়ুন »উলুবেড়িয়া-নোয়াপাড়ার ভোট সুষ্ঠ করতে রাজ্যে আসছেন সুদীপ জৈন
নীল বণিক : আগামি ২০ তারিখ রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। নোয়াপাড়া ও উলুবেড়িয়ায় উপনির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার এবং তাঁর দফতরের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর দুই জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন সুদীপ জৈন। তিনি এই দুই নির্বাচনী ক্ষেত্রে পরিদর্শনেও যেতে পারেন বলে খবর। প্রসঙ্গত, …
আরও পড়ুন »কলেজ ছাত্রীকে মার কলেজেরই জিএসের, কাঠগড়ায় টিএমসিপি নেতা শাহিদ ( দেখুন ভিডিও )
প্রসেনজিৎ ধর : শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে কাঠগড়ায় রিষড়া বিধান কলেজের তৃণমূল ছাত্র পরিষদের জিএস। এই অভিযোগ করেছেন কলেজেরই এক ছাত্রী। ছাত্রীও টিএমসিপির সদস্য বলে জানা গিয়েছে। জিএস শাহিদ হাসান খান প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ। গত ৪ জানুয়ারি ছাত্রীটির কাছ থেকে মোবাইল চায় শাহিদ। ছাত্রীটি তা না …
আরও পড়ুন »‘টপ অফ দ্য টপ’ না সুপার ফ্লপ! বিজনেস সামিটে ঝুলছে প্রশ্ন
ঈষানিকা ভোরাই ২০১৫ সাল থেকে শুরু হওয়া বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে ক্রমশ কমছে বিনিয়োগের প্রস্তাব। প্রথম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে এ রাজ্যে বিনিয়োগের প্রস্তাব এসেছিল প্রায় ২.৪৩ লক্ষ কোটি টাকার। যদিও সেই প্রস্তাবের অধিকাংশই ছিল বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বিনিয়োগ। সেই সম্মেলনে উপস্থিত হয়েছিলেন তৎকালীন কেন্দ্রীয়মন্ত্রী নীতিন গডকড়ি। তখন অবশ্য কেন্দ্রের সঙ্গে …
আরও পড়ুন »বিশ্ববাংলা বিতর্কে এবার রবীন্দ্রনাথ-জীবনানন্দের ফিউজ্ন, স্বাক্ষী নন্দন
দেবক বন্দ্যোপাধ্যায় :- বিশ্ববাংলা বিতর্কে এবার ঢুকে পড়লেন রবীন্দ্রনাথ, জীবনানন্দ! এমন রাবীন্দ্রিক-জীবনানন্দীয় ঘটনার স্বাক্ষী রইল দেশের সাংস্কৃতিক শহরের সংস্কৃতির পীঠস্থান নন্দন চত্বর। কথাঞ্জলি সহ বহু গ্রন্থের রচয়িতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের বিশ্ববাংলা লোগো সম্বলিত একটি নীল-সাদা হোর্ডিং-এ দেখা গেল জীবনানন্দের আকাশলীনা কবিতার চারটি লাইন ‘সাতটি তারার মত ফুটে’ রয়েছে। …
আরও পড়ুন »মমতাকে অস্বস্তিতে ফেলতে, সরস্বতী পুজোয় এক ঢিলে তিন পাখি মারার ছক বিজেপির ছাত্র শাখার
নীল বণিক সরস্বতী পুজোকে কেন্দ্র করে এবার এক ঢিলে তিন পাখি মারতে চাইছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। প্রথমত, এই রাজ্যে তাদের মোট ৩০০ শাখায় একযোগে সরস্বতী পুজো করে তারা ভারতীয় তথা হিন্দু সংস্কৃতির ঐক্যবদ্ধ উদযাপনের ছবি তুলে ধরতে চাইছে। একই সঙ্গে স্কুলে সরস্বতী পুজো সমীচীন কি না, এই বিতর্ক যাঁরা …
আরও পড়ুন »
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news