নীল বণিক :
ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্যই বিলম্বিত হচ্ছে অমিত শাহের বাংলা সফর।
জানুয়ারী মাসের শেষে অথবা ফ্রেব্রুয়ারী মাসের প্রথমেই এ রাজ্যে অাসার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। কিন্তু গোটা ফেব্রুয়ারী মাসে ত্রিপুরার নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে দশটারও বেশি সভা করার কথা রয়েছে তাঁর। তাই ফেব্রুয়ারী মাসেও তিনি রাজ্য সফরে আসছেন না বলে বঙ্গবিগ্রেডকে জানিয়েছেন অমিত শাহ। দিল্লি সূত্রের খবর, মার্চের প্রথম সপ্তাহের শেষে তিনি বাংলাতে অাসতে পারেন। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের অাগে অমিত শাহ রাজ্য সফর করতে চাইছেন। দলের কর্মীদের নতুন করে উজ্জীবিত করতেই পঞ্চায়েত ভোটের অাগে রাজ্য সফরের কথা চিন্তা শুরু করেছেন তিনি। তবে এবারের রাজ্য সফরে সাংগঠনিক বৈঠক ছাড়াও তিনি জনসভাও করতে পারেন। উত্তর ও দক্ষিণবঙ্গ মিলিয়ে চারটি জনসভা করতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindusta
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news