Breaking News
Home / TRENDING / জাতীয় ছুটির দাবি জানিয়ে মোদিকে মমতার চিঠি

জাতীয় ছুটির দাবি জানিয়ে মোদিকে মমতার চিঠি

ঈষানিকা ভোরাই :

স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে জাতীয় ছুটি ঘোষণা করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন। আজ সোশ্যাল মিডিয়ায় নিজেই একথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু উভয়েই জাতীয় এবং আন্তর্জাতিক চরিত্র। ভারত সরকার যাতে তাঁদের দু’জনের জন্মদিনকে (১২ এবং ২৩শে জানুয়ারি) জাতীয় ছুটির দিন হিসাবে ঘোষণা করে সেজন্য প্রধান্মন্ত্রীকে তিনি চিঠি লিখে আর্জি জানিয়েছেন ।
মহাপুরুষদের নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে আগেই তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী । স্বামী বিবেকানন্দের জন্মদিন পালনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির আলাদা আলাদা কর্মসূচী ঘিরেও রাজ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। সেসময়ই কেন্দ্রের কাছে স্বামীজি ও নেতাজীর জন্মদিনকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন মমতা। ১২ই জানুয়ারি রাজ্যে ছুটি ঘোষণার পাশপাশি সরকার নানা কর্মসূচির মধ্যে দিয়ে দিনটি উদযাপন করে। স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার ১২৫ তম বর্ষপূর্তি পালনে নানা কর্মসূচির কথাও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন । শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি কমিটিও গঠন করা হয়েছে। আগামী মঙ্গলবার নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মদিন উদযাপনেও এক গুচ্ছ কর্মসূচি নেওয়া হচ্ছে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *