প্রসেনজিৎ ধর : 
শ্লীলতাহানি ও মারধরের অভিযোগে কাঠগড়ায় রিষড়া বিধান কলেজের তৃণমূল ছাত্র পরিষদের জিএস। এই অভিযোগ করেছেন কলেজেরই এক ছাত্রী। ছাত্রীও টিএমসিপির সদস্য বলে জানা গিয়েছে। জিএস শাহিদ হাসান খান প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত বলে অভিযোগ। গত ৪ জানুয়ারি ছাত্রীটির কাছ থেকে মোবাইল চায় শাহিদ। ছাত্রীটি তা না দিলে, তাঁকে শাহিদ চড় মারে। ছুঁড়ে মারা হয় ব্যাগও। ছাত্রীটিকে টেবিলের কাঁচ তুলেও মারা হয় বলে অভিযোগ। কলেজের সিসিটিভিতে এই হেনস্থার ছবি ধরা পড়লেও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে শাহিদ। তাঁর বক্তব্য ওই ছাত্রীটি তাঁর বন্ধু। শ্লীলতাহানির অভিযোগও ভুল। এদিকে, অভিযোগকারি ছাত্রীর দাবি, এই ঘটনার পরও তাঁকে উত্ত্যক্ত করে শাহিদ।এরপরই চন্দননগর থানায় এসিপির কাছে লিখিত অভিযোগ জানান ওই ছাত্রী। এদিকে, বিধান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানিয়েছেন,তাঁর কাছে কোনও অভিযোগ আসেনি,অভিযোগ এলে তদন্ত করে দেখা হবে।
দেখুন ভিডিও
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news