Breaking News
Home / TRENDING / উলুবেড়িয়া-নোয়াপাড়ার ভোট সুষ্ঠ করতে রাজ্যে আসছেন সুদীপ জৈন

উলুবেড়িয়া-নোয়াপাড়ার ভোট সুষ্ঠ করতে রাজ্যে আসছেন সুদীপ জৈন

নীল বণিক  :

আগামি ২০ তারিখ রাজ্যে আসছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। নোয়াপাড়া ও উলুবেড়িয়ায় উপনির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার এবং তাঁর দফতরের কর্মীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর দুই জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন সুদীপ জৈন। তিনি এই দুই নির্বাচনী ক্ষেত্রে পরিদর্শনেও যেতে পারেন বলে খবর। প্রসঙ্গত, নোয়াপাড়া ও উলুবেড়িয়া নিয়ে বিস্তর অভিযোগ জমা পড়েছে কেন্দ্র নির্বাচন কমিশনের দফতরে। অভিযোগের তির অবশ্যই রাজ্যের শাসক দলের দিকে। সেই অভিযোগ ইতিমধ্যেই যাচাই করে তার সত্যতা পেয়েছে দিল্লি। তাই দুই কেন্দ্রের উপর্নিবাচন সুষ্ঠ ভাবে করাতে বদ্ধপরিকর কেন্দ্রীয় নির্বাচন কমিশন। সুদীপ জৈন নিজে রাজ্যে থেকে ভোট পরিচালনা করতে পারেন বলে দিল্লি সুত্রের খবর।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *