প্রসেনজিৎ ধর :
উত্তরপাড়ায় বোমাতঙ্ক। উত্তরপাড়ার খেয়াঘাট অঞ্চলে একটি পরিত্যক্ত বাক্স ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। সন্দেহজনক বাক্সটি স্থানীয় লোকেদের চোখে পড়ার পরেই থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দীর্ঘক্ষন এলাকা ব্যারিকেড করে রাখে। জিটি রোডে বেশ খানিকক্ষণের জন্যে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সিআইডির বম্ব স্কোয়াড এসে আপাতত সন্দেহজনক বস্তুটিকে রাস্তা থেকে সরিয়ে গঙ্গার ধারে নিয়ে গেছে। বম্ব স্কোয়াডের কর্মীরা এখন বাক্সটি খোলার প্রক্রিয়া চালাচ্ছেন।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news