নিজস্ব সংবাদদাতা :
কর্ণাটকে ক্ষমতায় আসার পর থেকে, বিশেষত মন্ত্রীসভা গঠনের পর ঝামেলা বেড়েই চলেছে কংগ্রেসের অন্দরে। শীর্ষনেতাদের কপালে ভাঁজ পড়েছে মন্ত্রীত্ব না পাওয়া বিক্ষুদ্ধ বিধায়কদের নিয়ে। এমন ২০জন বিক্ষুদ্ধ এককাট্টা হয়েছে। যাদের নেতা প্রাক্তন মন্ত্রী এমবি পাটিল।
সম্প্রতি পাটিল স্পষ্ট করে দিয়েছেন, দলের সিদ্ধান্তে তিনি একা নন, তাঁর মতো অনেকেই বিরক্ত। পাটিলের বক্তব্য, উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেসের রাজ্য সভাপতি জি পরমেশ্বরম যদিও আমাকে শান্ত হতে বলছেন, কিন্তু ‘আমাদের মধ্যে জুনিয়ার সিনিয়ার বিভাজন নেই। আমরা ২০জন সমান সম্মানের যোগ্য। দ্রুত আমরা পরবর্তী ধাপে কীভাবে কী করব তার সিদ্ধান্ত নেব।’ পাটিল পরিষ্কার করে দিয়েছেন, যে তাঁরা দল ছাড়ছেন না। কিন্তু যে অন্যায় হয়েছে তার বিচার চাইতে তাঁরা রাহুল গাঁধীর দ্বারস্থ হবেন।
আজ শনিবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে এমবি পাটিলকে ডাকা হয়েছে। সম্ভবত সেখানে রাহুলের সঙ্গে পাটিলের কথা হবে। বিক্ষুদ্ধদের দলে আছেন প্রবীন নেতা এইচকে পাটিল, সতিশ জার্কিহোলি, এমটিবি নাগারাজু, আর রোশন বেইগ, এইচএম রাভান্না, বিসি পাটিল, এনএ হরিশ, ঈশ্বর খান্দ্রে প্রমুখ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news