নিজস্ব সংবাদদাতা:
বেআইনি নির্মাণে বাধা দেওয়ায় চ্যানেল হিন্দুস্থানকে প্রোমোটারের হুমকি। শুক্রবার কাদাপাড়া অঞ্চলের শিবকৃষ্ণ দাঁ লেনে ‘দ্য ব্যনিয়ান ট্রি রেসিডেন্সি’ নামের একটি আবাসনে জোর করে পাঁচিল ভাঙার চেষ্টা করে এক প্রোমোটার। সেখানে একটি অবৈধ নির্মাণের চেষ্টা হচ্ছিল। আবাসনের বাসিন্দারা বাধা দেয়। তখনই বচসা বাঁধে যা থেকে উত্তেজনা ছড়ায়। পরে ফুলবাগান থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। সাময়িক ভাবে নির্মাণ কাজটিও বন্ধ হয়। এদিকে চ্যানেল হিন্দুস্থান পুরো ঘটনাটি ক্যামেরা বন্দী করায় ওই প্রোমোটার ‘দেখে নেওয়ার’ হুমকি দেয়।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news