Breaking News
Home / TRENDING / রাজীবের মতো প্রকাশ্যে মোদীকে হত্যার ছক

রাজীবের মতো প্রকাশ্যে মোদীকে হত্যার ছক

নিজস্ব প্রতিবেদন

লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যার পরিকল্পনা করেছে মাওবাদীরা। সম্প্রতি মাওবাদীদের একটি চিঠি পৌঁছেছে পুলিশের হাতে। সেখানে এমনই দাবি করা হয়েছে।

পুনের পুলিশের হাতে এসে সেই চিঠি। যেখানে কমরেড প্রকাশ নামে একজনকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখা হয়েছে। সেখানেই স্পষ্ট নরেন্দ্র মোদীকে খুনের পরিকল্পনা। R ছদ্মনামে চিঠি লেখা হয়েছে। জানা গেছে, রাজীব গান্ধীকে যেভাবে হত্যা করা হয়েছিল, সেভাবেই নাকি নরেন্দ্র মোদীকে হত্যা করা হবে লেখা আছে ওই চিঠিতে। মোদী-রাজ শেষ করার মতামত জানিয়েছে কমরেড কিষান সহ অনেকেই। মাওবাদদের শীর্ষ নেতৃত্ব যে ছক তৈরি করছে। মোদীর রোড-শো’ই নাকি টার্গেট। ‘রাজীব গান্ধী টাইপ’ কথাটা চিঠিতে আছে।

সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে, ‘মোদীর সরকার দেশের আদিবাসীদের জীবন বিপন্ন করে তুলছে। বিহার, পশ্চিমবঙ্গে হার সত্বেও মোদী ১৫টি রাজ্যে সাফল্যের সঙ্গে সরকার গঠন করেছে’ ইত্যাদি।

গত ১৭ এপ্রিল লেখা হয়েছে এই চিঠি। চিঠিটি কে লিখেছে, সে বিষয়ে তদন্ত নেমেছে পুনে পুলিশ।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *