Breaking News
Home / TRENDING / রাষ্ট্রপতি ভবনে মৃতদেহ, ছড়াল চাঞ্চল্য

রাষ্ট্রপতি ভবনে মৃতদেহ, ছড়াল চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদনঃ

রাষ্ট্রপতি ভবনে এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেল। যা নিয়ে চাঞ্চল্য ছড়াল রাজধানী শহর দিল্লিতে। রাষ্ট্রপতি ভবনের কর্মীদের আবাসন থেকে এই মৃতদেহ উদ্ধার হয় বলে খবর। দেহ পচা দুর্গন্ধ পেয়ে পুলিসে খবর দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার রাতে দিল্লি পুলিস এসে ঘর ভেঙে মৃতদেহ উদ্ধার করে।

পুলিস সূত্রে খবর, দেহটি অন্তত চার থেকে পাঁচদিন সেখানে ছিল। যার ফলেই তাতে পচন ধরে। মৃতের নাম ত্রিলোকচাঁদ। তিনি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সচিবালয়ের কর্মী ছিলেন। তবে কিভাবে তিনি মারা গিয়েছেন তা এখনও পরিষ্কার নয়। হার্ট অ্যাটাক নাকি আত্মহত্যা তা জানতে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
এখন প্রশ্ন উঠছে, রাষ্ট্রপতি ভবনের মত জায়গায় এক ব্যক্তি মারা গেলেন আর কেউ কেন টের পেলে না কীভাবে?‌ দেহটিতে পচন ধরল অথচ কেউ খোঁজ করলেন না?‌ দিল্লি পুলিশি বিষয়টি খতিয়ে দেখছে।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *