Breaking News
Home / TRENDING / ‘মৌলবিনী’ মুখ্যমন্ত্রী ঠিক করে দিচ্ছেন ঈদ কবে! পুরুলিয়ায় বললেন রাহুল সিনহা  

‘মৌলবিনী’ মুখ্যমন্ত্রী ঠিক করে দিচ্ছেন ঈদ কবে! পুরুলিয়ায় বললেন রাহুল সিনহা  

নিজস্ব সংবাদদাতাঃ

পুরুলিয়া, ৭ জুন: ‘ঈদের দিন ঠিক করবেন ইমামরা নন, তিনিই। মুসলমানের চেয়েও বড় মুসলমান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মৌলবিনী।’ পুরুলিয়ার ধরনা মঞ্চে যোগ দিয়ে বক্তব্য রাখতে গিয়ে এভাবেই তোপ দাগলেন বিজেপি কেন্দ্রীয় কমিটির সম্পাদক রাহুল সিনহা।

এদিন রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর সমালোচনা করে রাহুল বলেন, ‘১৫ তারিখ না ১৬ তারিখ ঈদ তা তিনিই ঠিক করে দিচ্ছেন! তাঁর জয়-শ্রীরাম ধনিতে ধাক্কা লাগে, ইনসা-আল্লাতে লাগে না!’ হুঁশিয়ারি দিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতার মন্তব্য, ‘জয় শ্রীরামকে আপনি বাদ দিতে পারবেন না। এটা আমরা হতে দেব না। কান খুলে শুনে রাখুন, এখানে রামও থাকবে রহিমও থাকবে।’

উল্লেখ্য, তিন দলীয় কর্মী ত্রিলোচন মাহাত, দুলাল কুমার ও জগন্নাথ টুডুর খুনের ঘটনার সিবিআই তদন্ত দাবীতে পুরুলিয়ার জেলা শাসকের দপ্তরের সামনে চার দিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছে বিজেপির। আজ এখানে রাহুল-সহ অন্য বিজেপি নেতারাও ছিলেন। এরপর তাঁরা বলরামপুরের তিন নিহত দলীয় কর্মীর বাড়িতে যান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

আগামী ২৮ জুন  বলরামপুরে যাবেন বিজেপির সর্বভারতীয়  সভাপতি অমিত শাহ। তিনি এলেই তৃণমূলের সন্ত্রাসের কথা সারা দেশে ছড়িয়ে পড়বে বলে মনে করেন রাহুল সিনহা।

বিজেপি সূত্রে খবর, ১১ জুন  পুরুলিয়ায় আসছেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, ১৩ জুন আসছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *