Breaking News
Home / TRENDING / কর্নাটকে রজনীকান্তের ‘কালা’ নিষিদ্ধ!

কর্নাটকে রজনীকান্তের ‘কালা’ নিষিদ্ধ!

নিজস্ব সংবাদদাতাঃ

রজনীকান্তের ‘কালা’ কর্নাটকে নিষিদ্ধ! সে রাজ্যের বেশ কিছু সংগঠন এই ছবির বিরোধিতা করছিল কিছু দিন ধরেই। বাধ্য হয়ে এবার ‘কালা’ দেখানোর জন্য সিনেমা হলগুলিতে নিরাপত্তার ব্যবস্থা করতে কর্নাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারাস্বামীকে অনুরোধ করলেন সুপার ডুপার স্টার স্বয়ং। ফিল্ম চেম্বার অব কমার্স এই ছবিকে নিষিদ্ধ করেছিল আগেই। অভিযোগ, ‘কালা’ মুক্তি পাওয়ার দিন থেকেই শহরের সিনেমা হলগুলিতে এই ছবি না দেখানোর চেষ্ঠা চলাচ্ছিল কিছু সংগঠন। কাবেরী জলবন্টন সমস্যা নিয়ে থালাইভার মন্তব্যে রাজ্যের মানুষ মর্মাহত বলে দাবি করে তাঁরা।
যদিও মঙ্গলবার আদালত নির্দেশ দিয়েছিল, যদি কেউ ছবি দেখতে হলে যান, তবে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কর্নাটক সরকারকে। কর্নাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামী আদালতের কথা মান্য করেও বলেন, তাঁর মনে হয় এই ছবি দেখানোর এটা সঠিক সময় নয়।
এদিকে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে রজনীকান্ত বলেন, ‘আমি এইচ ডি কুমারস্বামীর পরিস্থিতি বুঝতে পারছি। তবে এই অবস্থা কর্নাটকের জন্য ভাল নয়। সারা পৃথিবীতে যখন ‘কালা’ দেখানো হচ্ছে তখন কর্নাটকে এ ছবির ব্যান ইস্যুকে (কাবেরী জলবন্টন সমস্যা) আরও উস্কে দেবে।’ তিনি কর্নাটকের ফিল্ম চেম্বার অব কমার্সকেও ‘কালা’ ছবির রিলিজের জন্য আবেদন করেন।

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *