নিজস্ব প্রতিবেদন :
কলকাতা। ৯ জুনঃ কাউন্সেলিংয়ের আগে মেধাতালিকা প্রকাশ করতে হবে৷ পাশপাশি রাজ্য-কোটার আসনে যেন রাজ্যেরই ছাত্র-ছাত্রীরাই ভর্তি হতে পারেন, তা নিশ্চিত করতে হবে৷ শুক্রবার ছাত্র সংগঠনের তরফে রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যর কাছে এমনই দাবি জানানো হল৷
সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠকেও এই দুই বিষয় উত্থাপন করেছিল ছাত্র সংগঠন এআইডিএসও৷ এ দিন ছাত্র সংগঠনটির তরফে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার কাছে এই দুই বিষয়ে স্মারকলিপি পেশ করা হল৷ বিষয়গুলি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা৷
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news