নিজস্ব সংবাদদাতা
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আরএসএসের অনুষ্ঠানে যতই সম্প্রীতি ও সহিষ্ণুতার কথা বলুন, তাঁর অনুষ্ঠানে যাওয়া নিয়ে বিতর্ক কাটছেই না। এবার এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েসি এই একই প্রসঙ্গে বিঁধলেন কংগ্রেসকে। তিনি বলেন এই ঘটনা কংগ্রেসের অন্দরের ক্ষয়েরই প্রতীক। কংগ্রেস নিশ্চিহ্ন হতে চলেছে । একজন ৫০ বছর ধরে কংগ্রেস করে আসা অভিজ্ঞ ও বর্ষীয়ান নেতা যখন আরএসএসের অনুষ্ঠানে যোগ দেন, তখন তার মানে এটাই দাঁড়ায়। প্রসঙ্গত, প্রণব মুখোপাধ্যায়ের আরএসএসের অনুষ্ঠানে যোগ দেওয়া নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন বেশ কয়েকজন কংগ্রেস নেতা ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news