Breaking News
Home / TRENDING / আরএসএস প্রতিষ্ঠাতার বাড়িতে প্রণব

আরএসএস প্রতিষ্ঠাতার বাড়িতে প্রণব

নিজস্ব সংবাদদাতাঃ

নাগপুরে আরএসএস প্রতিষ্ঠাতার বাড়িতে গেলেন প্রণব মুখোপাধ্যায়। আজ দুপুরে মোহন ভাগবত সহ আরএসএসের শীর্ষনেতাদের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রতিষ্ঠাতা কেবি হেডগেওয়ারের বাড়িতে গিয়ে হেডগাওয়ারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন প্রাক্তন রাষ্ট্রপতি।  ভিজিটার্স বুকে লিখলেন, ‘ভারতমাতার মহান সন্তানকে শ্রদ্ধা জানাতে এসেছি।’ এরপর তিনি রওনা দেন গোলওয়ালকর স্মৃতি মন্দিরের উদ্দেশ্যে।

উল্লেখ্য, আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বার্ষিক সমাবর্তনের সমাপ্তি অনুষ্ঠান। যেখানে মুখ্য অতিথী কংগ্রেসের ডাকসাইটে নেতা তথা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। যা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্কে চূড়ান্তে। সকলেই অপেক্ষা করছেন, প্রণব তাঁর ভাষণে কী বলেন সেই দিকে।

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *