ওয়েব ডেস্কঃ
লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করার পর এই প্রথম রাজ্যে এলেন ডেপুটি ইলেকশন কমিশনার সুদীপ জৈন। শনিবার রাজ্যের জেলাশাসক, পুলিশসুপার ও রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এমনকি উত্তরবঙ্গের জেলা শাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি আইন শৃঙ্খলা নিয়ে কথাও বলেন।
এদিনের বৈঠকে তিনি কোচবিহার, জলপাইগুড়ি মালদহ, ডায়মন্ডহারবারের জেলাশাসক, পুলিশ সুপারদের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। কোচবিহারে এত রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে কেন? কেনও সে ব্যাপারে প্রশাসন কিছু করতে পারছে না ? তা নিয়ে জেলাশাসকের কাছে জানতে চেয়েছেন ডেপুটি কমিশনার। পাশাপাশি মালদহের জেলাশাসককে তিনি প্রশ্ন করেন, “গণনাকেন্দ্র পরিবর্তন করার সময় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করেছিলেন?”
এদিন শেষ পর্যায়ে বৈঠক করেন স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্য এর সঙ্গে। তাঁর সঙ্গে আলোচনায় তিনি রাজ্যের বিভিন্ন অভিযোগ ক্ষতিয়ে দেখে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলেন।
এছাড়া কলকাতার সহ রাজ্যের বিভিন্ন সরকারি জায়গায় মুখ্যমন্ত্রীর ছবি সহ ফ্লেক্স থাকায় রাজ্যের দুই নির্বাচনী আধিকারিকদের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। ডেপুটি ইলেকশন কমিশনার বলেন, “ভোট ঘোষণার ২৪ ঘন্টার মধ্যে এইসব ফ্লেক্স খুলে ফেলা উচিত ছিল। সাতদিন হয়ে গেল এখনও হয়নি কেন?”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news