ওয়েব ডেস্কঃ
নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চ মসজিদে বন্দুকবাজের হামলায় মারা গিয়েছেন ৫ জন ভারতীয়। শনিবার ভারতীয় হাই কমিশনের তরফ একথা জানানো হয়েছে। তাঁরা জানান, নিউজিল্যান্ডের চার্চে মৃত ৪৯ জনের মধ্যে আছেন এ দেশের ৫ জন নাগরিক।
নিউজিল্যান্ড প্রশাসন সূত্রের খবর, শুক্রবারের হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের অনুমান বাইরে থেকে যারা এসেছিলেন, তাঁদের ওপরই হামলার ছক কষে ছিলেন বন্দুকধারীরা।
এদিন ভারতীয় হাই কমিশনের তরফে মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে এবং মৃত ৫ জন ভারতীয়র নাম প্রকাশ করেন। তাঁরা হলেন, মেহবুব খোখর, রাখিজ ভোরা, আসিফ ভোরা, অংশী অলিবাভা, ওজাইর কাদির। নাম জানানোর পাশাপাশি ভারতীয় হাইকমিশন পরিবারের সদস্যের সাহায্যের জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news