Breaking News
Home / TRENDING / গাঁধীনগর থেকে লড়ছেন না আডবানী? কে হবেন প্রার্থী? জানুন ক্লিক করে

গাঁধীনগর থেকে লড়ছেন না আডবানী? কে হবেন প্রার্থী? জানুন ক্লিক করে

ওয়েব ডেস্ক

গুজরাটের গাঁধীনগর লোকসভা আসনে বর্তমান সাংসদ লালকৃষ্ণ আদবানীর পরিবর্তে অমিত শাহের নাম তুলে ধরলেন বিজেপির কর্মী সদস্যরা। শনিবার বিজেপির পর্যবেক্ষকদের প্যানেল গুজরাট ও গাঁধীনগরে সম্ভাব্য প্রার্থীদের নাম জানতে গেলে তাঁদের সামনে অমিত শাহের নাম তুলে ধরা হয়। পর্যবেক্ষকদের তরফে জানানো হয়, বিজেপি কর্মীরা চান গাঁধীনগর আসনে অমিত শাহই প্রার্থী হোন। তাই ওই আসনে অমিত শাহ ছাড়া আর কোনও প্রার্থীর নাম তুলে ধরাও হয়নি।
উল্লেখ্য, গাঁধীনগর কেন্দ্রটি থেকে এরআগে বিজেপির প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী লড়েছেন এবং জিতেওছেন। এই আসন থেকে লালকৃষ্ণ আডবানীও ছ’বার নির্বাচন জিতেছেন। তাই এই কেন্দ্র থেকেই অমিত শাহকে টিকিট দিতে চায় দল।
বিজেপির এক সিনিয়র নেতা জানিয়েছেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে অমিত শাহের সময়সীমা জানুয়ারিতেই শেষ হয়েছে। লোকসভা ভোট পর্যন্ত তা বাড়ানো হয়েছে। এই কেন্দ্র থেকে লড়ে ভোটে জিতলে বিজেপি ফের ক্ষমতায় এলে মোদির মন্ত্রিসভায় পোর্টফোলিও নিয়ে সংসদে প্রবেশ করতে পারেন শাহ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *