Breaking News
Home / TRENDING / ব্রেকিং নিউজঃ এই মুহুর্তের সবচেয়ে বড় খবর, গড়ার আগেই ভেঙে গেল বাম-কংগ্রেস জোট

ব্রেকিং নিউজঃ এই মুহুর্তের সবচেয়ে বড় খবর, গড়ার আগেই ভেঙে গেল বাম-কংগ্রেস জোট

নীল রায়:

পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনেই প্রার্থী দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিল কংগ্রেস। শনিবার বিধান ভবনে রাজ্য কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতারা বৈঠক করেছিলেন সিপিএমের সঙ্গে জোটের বিষয়টি চূড়ান্ত করতে। জোট নিয়ে সিপিএমের একরোখা মনোভাবে ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেসের অধিকাংশ শীর্ষ নেতারা। বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হয় “একলা চলো”র। দলীয় নেতাদের সেই সিদ্ধান্তের কথা দিল্লিকে জানিয়ে দেন সোমেন মিত্র।

সূত্রের খবর, রবিবার সব আসনের প্রার্থী দেওয়ার বিষয়ে চূড়ান্ত সম্মতি দিয়ে দিয়েছে এআইসিসি । আর তাদের তলব পেয়ে আজই দিল্লি যাচ্ছেন সভাপতি সোমেন মিত্র ও বিরোধী দলনেতা আব্দুল মান্নান। সেখানেই বৈঠকের পর সিদ্ধান্ত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার। শোনা যাচ্ছে, তিন দফায় প্রার্থী ঘোষনা করা হবে। দল যে শেষ পর্যন্ত “একলা চলা”র পথেই, তা মেনে নিয়েছেন সভাপতি সোমেন মিত্র।

প্রসঙ্গত, সিপিএম নেতৃত্ব বামফ্রন্টের পক্ষ থেকে ২৫ টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তাও আবার কংগ্রেসের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই। সঙ্গে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, বাকি আসনে কংগ্রেস ও আমরা প্রার্থী দেব। এমন ঘটনায় ক্ষুব্ধ প্রদেশ কংগ্রেস তাই একক ভাবেই ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *