Breaking News
Home / TRENDING / নির্বাচনী বিধিভঙ্গ মমতার, প্রমাণ সহ কমিশনে অভিযোগ মুকুলের

নির্বাচনী বিধিভঙ্গ মমতার, প্রমাণ সহ কমিশনে অভিযোগ মুকুলের

নীল বণিক:

মমতার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ মুকুল রায়।

উল্লেখ্য, শনিবার শহরে এসেছেন অতিরিক্ত মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি রাজ্যের সবকটি রাজনৈতিক দলের সঙ্গে এদিন বৈঠকও করেন। সেই বৈঠকে বিজেপির তরফে হাজির ছিলেন মুকুল রায়। সেখানেই মুকুল মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি অডিও টেপ জমা দেন। তাঁর দাবি, ওই অডিও টেপে ধরা আছে, নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পরেও মুখ্যমন্ত্রী কীভাবে রাজ্যের পুলিশকে এমন কিছু নির্দেশ দিচ্ছেন, যা তিনি কখনই দিতে পারেন না। পুলিশের উপর মুখ্যমন্ত্রীর এই ধরনের চাপ সৃষ্টি করা নির্দেশ নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন, বলেন মুকুল রায়।

এই মর্মে মুকুল কমিশনের কাছে দাবি জানান, অডিও শুনে নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিক। এছাড়াও রাজ্যের নির্বাচনী সন্ত্রাসের চিত্রও এদিন সুদীপ জৈনের সামনে তুলে ধরেন বিজেপি নেতা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *