Breaking News
Home / TRENDING / অর্জুনের এলাকায় তৃণমূলী তাণ্ডব, আক্রান্ত মহিলারাও, জানুন বিস্তারিত

অর্জুনের এলাকায় তৃণমূলী তাণ্ডব, আক্রান্ত মহিলারাও, জানুন বিস্তারিত

নিজস্ব সংবাদদাতা:

যা হয়েছিল মুকুল রায়ের সঙ্গে, সৌমিত্র খাঁ, অনুপম হাজরা, ভারতী ঘোষের সঙ্গে, সেই প্রতিহিংসার রাজনীতি গতকাল থেকেই শুরু হয়ে গেছে অর্জুন সিংহের সঙ্গেও। যতক্ষণ তুমি আমার দলে ততক্ষণ একরকম, দল বদল করলেই তুমি ক্রিমিনাল। উল্লেখ্য, শুক্রবার রাতেই অর্জুনের বিরুদ্ধে থানায় কেস দেওয়া সারা, আর আজ সদ্য বিজেপিতে যোগ দেওয়া বারাকপুরের দাপুটে নেতার বাড়ির সামনে তৃণমূলের গুণ্ডা বাহিনী রীতিমতো হামলা চালাল।

বিজেপি কর্মীদের অভিযোগ, শনিবার সকালে অর্জুন সিংহের বাড়ির সামনে যখন একদল বিজেপি সমর্থক জড়ো হয়েছিলেন, সেই সময় তৃণমূলের দুষ্কৃতীরা তাদের উপর হামালা চালায়। এমনকী মহিলাদেরও রেয়াত করেনি গুণ্ডা বাহিনী। পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালায় তারা।

এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছেছে জগদ্দল থানার পুলিশ। নামাতে হয়েছে  র‍্যাফ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *