Breaking News
Home / রাজনীতি (page 351)

রাজনীতি

ভয় দেখিয়েও জুনিয়র চিকিৎসকদের বাগে আনতে ব্যর্থ মুখ্যমন্ত্রী

নীল রায়। জুনিয়র চিকিৎসকদের প্রতি মুখ্যমন্ত্রীর বার্তা শুনে সুকুমার রায়ের একটি কবিতা স্মরণে আসছে। “ভয় পেয়ো না, ভয় পেয়ো না, তোমায় আমি মারব না।” শনিবার সন্ধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে এমনটাই বোঝাতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন,”এসমা জারি করতে চাই না। গুজরাটে নরেন্দ্র মোদীর জমানায় ১৫০ জন ডাক্তারকে …

আরও পড়ুন »

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সব বাড়ি দখল করে নিচ্ছে বন্দ্যোপাধ্যায় পরিবার অভিযোগ মুকুলের

নীল রায়। অনেকবার গাদ্দারের গঞ্জনা শুনেছেন তিনি। এই প্রথম চাঁচাছোলা ভাষায় তাঁকে জবাব দিতে দেখা গেল। তিনি বিজেপি নেতা মুকুল রায়। শুক্রবার যেখানে কর্মী সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে গাদ্দার বলে আক্রমণ করেছিলেন, শনিবার সেই কাঁচরাপাড়ার মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে জবাব দিলেন মুকুল। প্রশ্ন তুলে দিলেন বন্দ্যোপাধ্যায় পরিবারের সম্পত্তি নিয়ে। তর্জনী …

আরও পড়ুন »

আরামবাগে খুন তৃণমূল নেতা

নিজস্ব সংবাদদাতা। পার্টি অফিসেল সামনেই খুন হয়ে গেলেন খানাকুল-২ পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা মনোরঞ্জন পাত্র (৫৬)। শনিবার রাত ৮টা নাগাদ খানাকুল থানার হরিশ্চক গ্রামে এই ঘটনাটি ঘটে। লাঠি, বাঁশ, রড দিয়ে মনোরঞ্জন পাএকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তাদের দাবি, বিজেপির দুষ্কৃতীরাই খুনের ঘটনা ঘটিয়েছে।জানা গিয়েছে, এদিন পার্টি …

আরও পড়ুন »

“নবান্ন রহস্য” মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাইনি, জানালেন হবু চিকিৎসকরা

নীল রায়। নবান্ন রহস্যই বটে! মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র চিকিৎসকদের একটি প্রতিনিধিদলের সাক্ষাৎ করেছে। কিন্তু তা নিয়ে কোনো প্রমাণ দিতে পারছে না সরকার পক্ষ! কোনও মেডিকেল কলেজ থেকে জুনিয়র ডাক্তারদের কোনও প্রতিনিধিদল নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেননি। বিশ্বস্ত সূত্রে এমনটাই জানা যাচ্ছে। শনিবার নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলন চলাকালীন …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রীর দেখা না পেয়ে, চিঠি লিখেই জুনিয়র ডাক্তারদের সমস্যা মেটানোর অনুরোধ ব্যাথীত রাজ্যপালের

নীল রায়। সাক্ষতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই শনিবার তাঁকে চিঠি লিখে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসে সমস্যা মিটিয়ে নেওয়ার আবেদন জানালেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। শনিবার মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। রাজ্যপালের সচিবালয় থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা জানানো হয়েছে। চিঠিতে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী লিখেছেন, “উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে …

আরও পড়ুন »

তৃণমূলের শিক্ষক সংগঠনে ভাঙন, বিজেপিতে যোগ দিচ্ছেন ২০০০ কর্মী

নিজস্ব সংবাদদাতা। আগামীকাল বিজেপিতে যোগ দিতে চলেছে প্রায় হাজারখানেক শিক্ষক ও অশিক্ষক কর্মচারী।তৃণমূল পন্থী পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা বিষয়ক কর্মচারী সমিতির প্রায় হাজারখানেক শিক্ষক অশিক্ষক কর্মচারী যোগ দেবেন। যোগ দিচ্ছেন এই সংগঠনের সভাপতি সংঘমিত্রা ভট্টাচার্য সহ একাধিক পদাধিকারী। আগামীকাল জাতীয় লাইব্রেরীর সভা ঘরে রাজ্য বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে হবে যোগদান। এই …

আরও পড়ুন »

মমতার পাল্টা মুকুল, কাঁচড়াপাড়ার সভা ঘিরে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে

নীল রায়। ঠিক একদিন আগে কাঁচরাপাড়ায় কর্মীসভা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপি নেতা মুকুল রায় সহ কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। রবিবার পাল্টা জনসভা করে সেই কাঁচরাপাড়ার মাটি থেকেই মমতার আক্রমণের জবাব দেবেন মুকুল স্বয়ং। ২০১৭ সালের ২ নভেম্বর বিজেপিতে যোগদানের পর থেকেই নিয়ম করে প্রায় প্রতিটি …

আরও পড়ুন »

অনুব্রত গড়ে পঞ্চায়েত দখল বিজেপির

নিজস্ব সংবাদদাতা। অনুব্রত মণ্ডলের গড় বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। লোকসভা ভোটে দুটি আসনেই জিতেছে তৃণমূল। এবার সেই বীরভূমেই পঞ্চায়েত হাতছাড়া হল তৃণমূলের। ময়ূরেশ্বর-১ ব্লকের ডাবুক পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ তৃণমূলের পাঁচ সদস্য এবং পঞ্চায়েত সমিতির এক সদস্য যোগ দিলেন বিজেপিতে। গত পঞ্চায়েত ভোটে ১৩টি আসনের ডাবুক পঞ্চায়েতের দুটিতে …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রীর চিকিৎসার দাবিতে জনস্বার্থে মামলা করবেন অর্জুন

নিজস্ব সংবাদদাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার আবেদন নিয়ে জনস্বার্থে সুপ্রিম কোর্টে মামলা করবেন বলে জানালেন বিজেপি সাংসদ অর্জুন সিং। শনিবার বারাসাতের বিশেষ আদালতে একটি বিশেষ মামলায় হাজিরা দিতে এসে এমনই মন্তব্য করেন তিনি। শুক্রবার কাঁচড়াপাড়ায় তৃনমূলের কর্মীসভায় মুখ্যমন্ত্রী বক্রব্য প্রসঙ্গে অর্জুন বলেন, “৩০ বছর ধরে এমন একজনের নেতৃত্বে কাজ করেছি, …

আরও পড়ুন »

ডোমকলে নিহত তিন তৃণমূল কর্মী, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

নীল রায়। বাংলায় ভোট-পরবর্তী সন্ত্রাসের চলছেই! এবার সন্দেশখালির পর ডোমকল! শনিবার ভোরে ডোমকল থানার কুচিয়ামোড় গ্রামে কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে তিনজন তৃণমূল কর্মীর। অভিযোগের তির কংগ্রেসের দিকে। নিহতদের নাম সোহেল রানা (১৯), খাইরুদ্দিন শেখ (৫৫) ও রহিদুল শেখ (২৭)। ঘটনায় প্রকাশ এদিন ভোর বেলায় ডোমকলের কুচিয়ামোড় গ্রামে …

আরও পড়ুন »

সিনিয়র চিকিৎসক-মুখ্যমন্ত্রী বৈঠক নিষ্ফলা, চাপের মুখে আজ ফের আলোচনায় মমতা

নীল রায়। নবান্নে দীর্ঘ বৈঠকেও সমাধানসূত্র অধরাই । শুক্রবার সিনিয়র ডাক্তারদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে প্রতিনিধি দলের নেতা সুকুমার মুখোপাধ্যায় বলেন, ‘আমরা চাই দ্রুত সমস্যার সমাধান হোক। বৈঠকে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। আগামিকাল ফের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী।’ এনআরএস কাণ্ডের প্রতিবাদে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে বিপর্যস্ত রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। …

আরও পড়ুন »

সিঙ্গুরবাসীদের নিয়েই শিল্পের দাবিতে সরব সাংসদ লকেট

প্রসেনজিৎ ধর। লোকসভা ভোটের আগেই হুগলী লোকসভার বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় দাবি তুলেছিলেন সিঙ্গুরে কারখানা করতে হবে। সঙ্গে তাঁর প্রতিশ্রুতি ছিল, “আমি জিতলে এই সিঙ্গুর থেকে কারখানার দাবিতে আন্দোলনে নামব।এই জমিতে কারখানা করবই।” প্রতিশ্রুতি মতোই জেতার পর শুক্রবারই প্রথম সিঙ্গুরে আসেন লকেট চট্টোপাধ্যায়।সিঙ্গুর বিধানসভায় লকেট চট্টোপাধ্যায় ১০,৬৭০ ভোটে ব্যবধান পেয়েছেন …

আরও পড়ুন »

“বাংলার স্বাস্থ্যব্যবস্থা কি ‘দিদি’ সম্পূর্ণ বেসরকারীকরণ করাতে চাইছেন?” প্রশ্ন অধীরের

নীল রায়। সরকারি হাসপাতালের অচলাবস্থা কায়েম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বেসরকারি হাসপাতাল গুলির পসার বৃদ্ধি করছেন? এমনই প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন অধীর। সেখানে তিনি লেখেন, “নার্সিং হোমে রোগীর ঢল, ঘটি-বাটি বিক্রি করে চিকিৎসা …

আরও পড়ুন »

দার্জিলিঙে সন্ত্রাস করছে তৃণমূল, রাজ্যপালকে নালিশ মুকুলের

নিজস্ব সংবাদদাতা। দার্জিলিঙে সন্ত্রাস করছে তৃণমূল! শুক্রবার সন্ধ্যায় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সঙ্গে দেখা করে এমনটাই অভিযোগ জানালেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে মুকুলের নেতৃত্বে বিজেপির এক দল। মুকুল রায়ের সঙ্গে ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত ও বিজেপি নেতা সায়ন্তন বসু। সাক্ষাৎ পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি …

আরও পড়ুন »

জুনিয়র চিকিৎসকদের তাড়া খেয়ে পালিয়ে বাঁচলেন মন্ত্রী নির্মল

নীল রায়।‌ মেডিকেল কলেজে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তাড়া খেয়ে পালিয়ে বাঁচলেন রাজ্যের মন্ত্রী নির্মল মাজি। শুক্রবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে আসেন তিনি। সেখানে তখন চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন।‌ সেই খবর হবু চিকিৎসকদের কাছে পৌঁছালে তারা হাজির হন প্রিন্সিপালের ঘরের বাইরে। প্রিন্সিপালের ঘরের বাইরেই ‘গো ব্যাক’ স্লোগান তোলেন …

আরও পড়ুন »

মুখ্যমন্ত্রীর গাফিলতিতেই ভেঙে পড়েছে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা: জয়প্রকাশ

নিজস্ব সংবাদদাতা: সরকারি হাসপাতালগুলোয় পুলিশি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল মুখ্যমন্ত্রীর, সেই দায়িত্ব উনি সামলাতে না পেরে এখন মিথ্যা অভিযোগ করছেন। নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠকে এই ভাবেই সুর চড়ালেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী বক্তব্য জানিয়েছি। উনি মিথ্যা অভিযোগ …

আরও পড়ুন »