Breaking News
Home / TRENDING / ডোমকলে নিহত তিন তৃণমূল কর্মী, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

ডোমকলে নিহত তিন তৃণমূল কর্মী, অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে

নীল রায়। বাংলায় ভোট-পরবর্তী সন্ত্রাসের চলছেই! এবার সন্দেশখালির পর ডোমকল! শনিবার ভোরে ডোমকল থানার কুচিয়ামোড় গ্রামে কংগ্রেস ও তৃণমূল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় মৃত্যু হয়েছে তিনজন তৃণমূল কর্মীর। অভিযোগের তির কংগ্রেসের দিকে। নিহতদের নাম সোহেল রানা (১৯), খাইরুদ্দিন শেখ (৫৫) ও রহিদুল শেখ (২৭)। ঘটনায় প্রকাশ এদিন ভোর বেলায় ডোমকলের কুচিয়ামোড় গ্রামে কংগ্রেস তৃণমূল কর্মীদের মধ্যে বোমা ও গুলির লড়াই শুরু হয়। তৃণমূলের অভিযোগ, কংগ্রেসের বাহিনী তাদের তিনজনকে খুন করেছে। অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। ২৩ মে লোকসভা ভোটের ফলাফল ঘোষণা নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। বিজেপি, কংগ্রেস, তৃণমূল ও সিপিএম, সব রাজনৈতিক দলের কর্মীরাই এই রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারাচ্ছেন। দিন কয়েক আগে রাজনৈতিক হানাহানির ঘটনায় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী বৈঠক করেছিলেন রাজ্যের চার রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে রাজনৈতিক সন্ত্রাস কমার কোনও ইঙ্গিত দেখছে না রাজনৈতিক মহল।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *