নিজস্ব সংবাদদাতা। আগামীকাল বিজেপিতে যোগ দিতে চলেছে প্রায় হাজারখানেক শিক্ষক ও অশিক্ষক কর্মচারী।তৃণমূল পন্থী পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষা বিষয়ক কর্মচারী সমিতির প্রায় হাজারখানেক শিক্ষক অশিক্ষক কর্মচারী যোগ দেবেন। যোগ দিচ্ছেন এই সংগঠনের সভাপতি সংঘমিত্রা ভট্টাচার্য সহ একাধিক পদাধিকারী। আগামীকাল জাতীয় লাইব্রেরীর সভা ঘরে রাজ্য বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে হবে যোগদান। এই সংগঠনটি অতীতে মধ্যশিক্ষা পর্ষদের পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এই সংগঠন বিজেপিতে যোগ দিলে মধ্যশিক্ষা পর্ষদে কল্যান গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে। তৃণমূলের হয় একাধিক ইস্যুতে পথে নেমেছিল এই সংগঠন। এবার বিজেপিতে যোগ দিলে শিক্ষকদের একটা বড় অংশের সমর্থন পেতে পারে বিজেপি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news