নিজস্ব সংবাদদাতা। দার্জিলিঙে সন্ত্রাস করছে তৃণমূল! শুক্রবার সন্ধ্যায় রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সঙ্গে দেখা করে এমনটাই অভিযোগ জানালেন বিজেপি নেতা মুকুল রায়। এদিন রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে মুকুলের নেতৃত্বে বিজেপির এক দল। মুকুল রায়ের সঙ্গে ছিলেন দার্জিলিঙের সাংসদ রাজু বিস্ত ও বিজেপি নেতা সায়ন্তন বসু। সাক্ষাৎ পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল বলেন,”দার্জিলিঙে ৪ লক্ষ ভোটে জিতেছে বিজেপি। ভোটের পর সেখানে সন্ত্রাস চলছে। ১৭ জন কাউন্সিলর দলত্যাগ করেছেন। দার্জিলিং পুরসভায় সংখ্যাগরিষ্ঠ বিজেপি। তাঁদের ধরে নিয়ে যাওয়া হচ্ছে। জেলের ভিতরে অত্যাচার করা হচ্ছে। এর কোনও শেষ নেই। এক্ষুনি রাজ্যপালের হস্তক্ষেপ করা উচিত”। তাঁর আরও সংযোজন,”আমরা দার্জিলিঙের ব্যাপারে স্থায়ী রাজনৈতিক সমাধান করতে চাই”।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news