নীল রায়। সরকারি হাসপাতালের অচলাবস্থা কায়েম করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বেসরকারি হাসপাতাল গুলির পসার বৃদ্ধি করছেন? এমনই প্রশ্ন তুলে দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন অধীর। সেখানে তিনি লেখেন, “নার্সিং হোমে রোগীর ঢল, ঘটি-বাটি বিক্রি করে চিকিৎসা করাতে ছুটছে রাজ্যের সাধারণ মানুষ।” সঙ্গে তাঁর আরও সংযোজন,’দিদি’র পণ, ‘কোনোমতেই ডাক্তার বাবুদের সাথে কথা বলে সমাধান কোরবো না’!!!” এরপরই তিনি আরও লেখেন, “বাংলার স্বাস্থ্যব্যবস্থা কি ‘দিদি’ সম্পূর্ণ বেসরকারীকরণ করাতে চাইছেন?” বছরখানেক আগে অ্যাপোলো হাসপাতালে একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে বেসরকারি হাসপাতালগুলো আর্থিক দুর্নীতির কথা প্রথমবার প্রকাশ্যে আসে। এরপর মুখ্যমন্ত্রী স্বাস্থ্য কমিশন তৈরি করে প্রাক্তন বিচারপতি অসীম রায়কে সেই তারর দায়িত্ব দিলেও স্বাস্থ্য ব্যবস্থায় বেসরকারি হাসপাতালগুলির দাপট কমেনি। অধীর চৌধুরী নিজের বার্তায় সেই দাপটের কথাই উল্লেখ করেছেন। সঙ্গে জুড়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় ঘুরপথে সাহায্যের অভিযোগ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news