Breaking News
Home / TRENDING / মুখ্যমন্ত্রীর চিকিৎসার দাবিতে জনস্বার্থে মামলা করবেন অর্জুন

মুখ্যমন্ত্রীর চিকিৎসার দাবিতে জনস্বার্থে মামলা করবেন অর্জুন

নিজস্ব সংবাদদাতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসার আবেদন নিয়ে জনস্বার্থে সুপ্রিম কোর্টে মামলা করবেন বলে জানালেন বিজেপি সাংসদ অর্জুন সিং। শনিবার বারাসাতের বিশেষ আদালতে একটি বিশেষ মামলায় হাজিরা দিতে এসে এমনই মন্তব্য করেন তিনি। শুক্রবার কাঁচড়াপাড়ায় তৃনমূলের কর্মীসভায় মুখ্যমন্ত্রী বক্রব্য প্রসঙ্গে অর্জুন বলেন, “৩০ বছর ধরে এমন একজনের নেতৃত্বে কাজ করেছি, ভাবতেই লজ্জা হয়।” তিনি আরও বলেন, “কখনও বাংলা ভাষা হিন্দীভাষা নিয়ে বিভাজিনের রাজনীতি করছেন। কখনও হিন্দু মুসলমান নিয়ে রাজনীতি করছেন।” কাঁচরাপাড়ার কর্মীসভায় মুখ্যমন্ত্রী বলেছেন “বাংলায় থাকতে হলে বাংলায় কথা বলতে হবে।” মমতার এমন ফরমানের জবাবে সাংসদের বক্তব্য,”যে কোনও রাজ্যে অন্য কোনও রাজ্যের মানুষ থাকুন না কেন, নিজেরদের প্রয়োজনে সেই রাজ্যের ভাষা শিখে নেন। যেমন আমলারা অন্য রাজ্যে কাজ করতে গিয়ে শিখে নেন। এই বিষয়টি নিয়ে রাজনীতি করা উচিৎ নয়।” রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে জন্য মুখ্যমন্ত্রীকে দায়ি করে তাঁর চিকিৎসার প্রয়োজন বলেও মন্তব্য করেন ব্যারাকপুরের সাংসদ। অর্জুন সিং বলেন, “রাজ্যে চিকিৎসকদের নিরাপত্তা নেই। অথচ রাজ্যের বখাটে তৃনমূলী ও খুনি শাহাজাহানদের নিরাপত্তা রয়েছে।” সন্দেশখালিতে নিখোঁজ বিজেপি কর্মীদের মেরে মাটি পুঁতে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন অর্জুন। ঘটনার তদন্তের দায়িত্ব এনআইর হাতে তুলে দেওয়ারও আবেদন করেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *