Breaking News
Home / রাজনীতি (page 349)

রাজনীতি

মুকুল-শুভ্রাংশু-সুনীলদের টিকিট দিয়ে ভুল করেছি, স্বীকারোক্তি মমতার

নীল রায়। নাম না করে মুকুল রায় ও তাঁর বিধায়ক পুত্র শুভ্রাংশুকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছেড়ে কথা বললেন না সদ্য দলত্যাগী অর্জুন সিংয়ের ভগ্নিপতি সুনীল সিংকে। মঙ্গলবার নজরুল মঞ্চে কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে মমতা বলেন “ডেডিকেটেড বাবা-ছেলেকে টিকিট দিতে হবে। ভুল করে বাবা-ছেলেকে টিকিট দিয়ে দিয়েছি। বুঝতে হবে যাঁরা …

আরও পড়ুন »

সরকারি সম্পত্তি নিজের নাম করে নিচ্ছে তাঁর কাউন্সিলররা, অভিযোগ স্বয়ং মমতার!

ওয়েব ডেস্ক: যেদিন শান্তিপুরে আবাস যোজনার নামে ঘুষ নেওয়ার অভিযোগ উঠল তাঁর দলের কাউন্সিলরের বিরুদ্ধে সেদিনই দলের অন্দরের দুর্নীতি নিয়ে ফের সরব হলেন তৃণমূল দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অন্দরে যে দিব্য দুর্নীতি চলছে তা কার্যত মেনে নিলেন তিনি। মঙ্গলবার নজরুল মঞ্চের বৈঠকে নিজের দলের কাউন্সিলরদের উদ্দেশ্য মমতা …

আরও পড়ুন »

চলছে মৃত্যুর মিছিল, নীতিশ বলছে বৃষ্টির জন্য অপেক্ষা করুন

ভাস্কর মান্না:   যেন মৃত্যু মিছিল চলছে। ‘চুমকি বুখারে’ একের পর এক মায়ের কোল শূন্য হয়ে যাচ্ছে বিহারে। গত ৯ দিনে ‘চুমকি বুখারে’ বিহারে শিশু মৃত্যুর সংখ্যা সরকারি মতে ১৩১। অন্যদিকে,  তীব্র তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৮৫। তাপপ্রবাহের জেরে দুটি জেলায় ১৪৪ ধারা জারি করতে হয়েছে প্রশাসনকে। গোটা বিহার …

আরও পড়ুন »

২১ জুলাই ব্যালটে ভোট ফেরানোর ডাক দেবেন মমতা

নীল রায়। গত বছর একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান ছিল ৪২-৪২ আসন জিতে দিল্লি দখলের! কিন্তু চলতি বছর একুশে জুলাইয়ের স্লোগান কিছুটা যেন আবার বাংলা মুখী। মঙ্গলবার নজরুল মঞ্চ আয়োজিত তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে আগামী শহীদ দিবসের স্লোগান বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো। “গণতন্ত্র ফিরিয়ে দাও, মেশিন …

আরও পড়ুন »

শান্তিপুরে আবাস যোজনার নামে ঘুষ নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা। ইন্দিরা আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের এক কাউন্সিলর এবং তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর পৌরসভার ১৫নম্বর ওয়ার্ডে। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর পৌরসভার নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরেশ সরকারের অভিযোগ, ইন্দিরা আবাস যোজনার ঘর পালিয়ে দেওয়ার নামে তার কাছ থেকে প্রথমে ১৫ …

আরও পড়ুন »

বিজেপির পথে বিধায়ক বিশ্বজিৎ, বনগাঁ পৌরসভাও

নিজস্ব সংবাদদাতা। আজ একদিকে যখন নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলারদের নিয়ে বৈঠক করতে চলেছেন তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঙ্গলবার ফের তৃণমূলের হাতছাড়া হচ্ছে আরও একটা পুরসভা ! সূত্রের খবর, এদিনই বিজেপিতে যোগ দিতে পারেন বনগাঁ পুরসভার ১২ কাউন্সিলার।‌যার জেরে রাজ্যের  শাসক দলের হাতছাড়া হতে চলেছে আরও এক পুরসভা। পাশাপাশি সুনীল …

আরও পড়ুন »

লোকসভার স্পিকার পদে ওম বিড়লা

ভাস্কর মান্না:   লোকসভার স্পিকার পদে ওম বিড়লার নামে সিলমোহর বসাল বিজেপি। রাজস্থানের কোটা থেকে লোকসভা ভোটে জয়ী হন ওম বিড়লা। মঙ্গলবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে লোকসভার ১৭তম স্পিকার হিসেবে বিড়লার নাম ঘোষণা করা হয়। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের জায়গায় অভিষিক্ত হবেন ওম বিড়লা।   লোকসভায় বিজেপি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় বিনা …

আরও পড়ুন »

মার্কিন মুলুকে গুলিবিদ্ধ ৪ ভারতীয়

ওয়েব ডেস্কঃ   ভারতীয় বংশোদ্ভূত ৪ জনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হল মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়ায়। চন্দ্রশেখর সুনকারা (৪৪)  নামে অন্ধ্রপ্রদেশের ওই বাসিন্দা তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে নিয়ে ওয়েস্ট ডে ময়েন এলাকায় থাকতেন। শনিবার তাঁদের মৃতদেহ দেখতে পায় ওই বাড়ির এক অথিতি। ঘটনার তদন্ত করছে পুলিশ।   পুলিশ জানিয়েছে, সুনকারা …

আরও পড়ুন »

তাপপ্রবাহে মৃত্যু আটকাতে, বিহারে জারি ১৪৪ ধারা

ওয়েব ডেস্কঃ   তীব্র তাপপ্রবাহের ফলে বিহারে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সরকারি সূত্রে খবর, গত দু’দিন তাপ প্রবাহের জেরেই মৃত্যু হয়েছে প্রায় ৮০ জনের। বেসরকারি মতে সংখ্যাটা ১০০ ছাড়িয়েছে। রাজধানী পাটনার তাপমাত্রা ৪৫ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। পরিস্থিতি নাগালের বাইরে চলে গিয়েছে বলে মনে করছে প্রশাসন। তাই দুটি জেলা ঔরঙ্গবাদ …

আরও পড়ুন »

প্রথম দিনেই সংসদে গরহাজির মিমি-নুসরাত, শপথগ্রহণ পিছিয়ে ২৫ জুন

নীল রায়। সপ্তদশ লোকসভার অধিবেশনের প্রথম দিনে শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী থেকে দেশের তাবড় রাজনীতিকরা। অথচ, জীবনে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হয়ে শপথ নিতে এলেন না তৃণমূলের দুই অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। …

আরও পড়ুন »

বিধাননগরের কাউন্সিলরের বাড়িতে মুখ্যমন্ত্রীর বিকৃত ছবি সহ চিঠি

নিজস্ব সংবাদদাতা। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দারের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুরুচিপূর্ণ ছবি সহ চিঠি পেলেন বিধাননগরের কাউন্সিলর অনিতা মণ্ডল। সোমবার বিকেলে বাড়ি ফিরে ঘরের ভিতরে একটি চিঠি পরে থাকতে দেখেন বিধাননগর পৌর‌ নিগমের ৩০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অনিতা মন্ডল। চিঠিটি খুলতেই তিনি দেখতে পান মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকৃত ছবি …

আরও পড়ুন »

বিজেপির কার্যকরী সভাপতি পদে জে পি নাড্ডা

ভাস্কর মান্না:   ভারতীয় জনতা পার্টির নতুন কার্যকরী সভাপতি হলেন জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার বিজেপির সংসদীয় কমিটির বৈঠকে তাঁর নাম ঘোষণা করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপি সভাপতি অমিত শাহ।   বিজেপি সভাপতি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী পদে আসীন হওয়ার সময়ই, নতুন বিজেপি সভাপতি হিসেবে …

আরও পড়ুন »

“সিসিটিভির ফুটেজ দেখে হামলাকারীদের শাস্তি”র দাবি উহ্য রেখেই নবান্ন থেকে ফিরলেন হবু চিকিৎসকরা

নীল রায়। আন্দোলনের একেবারে গোড়ার দিক থেকেই জুনিয়র ডাক্তারদের দাবি ছিল হামলাকারীদের সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করে শাস্তি দিতে হবে। সোমবার নবান্নে নিষ্পত্তি বৈঠকে সেই দাবিই যেন কিছুটা প্রাসঙ্গিকতা হারালো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এক হবু চিকিৎসক তো অভিযোগই করলেন পুলিশি নিষ্ক্রিয়তার। যা হজম করতে হল মেজাজি মুখ্যমন্ত্রীকেও। গত সোমবার …

আরও পড়ুন »

“নাম জেনে চিকিৎসা”-র প্রশ্নে নিরুত্তর মুখ্যমন্ত্রী

নীল রায়। নবান্নে মুখ্যমন্ত্রীর জুনিয়র চিকিৎসক বৈঠকের শেষপর্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে একটি মন্তব্য করেন। ওই হবু চিকিৎসক বলেন, “আমরা রোগীর নাম বিবেচনা করে চিকিৎসা করি না।” এমন কথা শুনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনও পাল্টা জবাব দেননি। যদিও, সম্প্রতি এক বৈদ্যুতিন মাধ্যম এই সাক্ষাৎকার দিতে গিয়ে নাম দেখে চিকিৎসকরা রোগী …

আরও পড়ুন »

নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক বিজেপিতে, গারুলিয়া পুরসভাও হাতছাড়া তৃণমূল

নীল রায়। জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতে যোগ দিলেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং। সোমবার দিল্লিতে বিজেপির সদর কার্যালয় সুনীল সিংয়ের সঙ্গে গারুলিয়া পৌরসভার ২৪ জন কাউন্সিল ও ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান সোমনাথ তালুকদার হাতে পদ্ম প্রতীকের পতাকা হাতে তুলে নেন। এই যোগদান পর্বে হাজির ছিলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী ও …

আরও পড়ুন »

ভারত-বাংলাদেশ সীমান্তে মৃত্যুর সংখ্যা বাড়ায় দ্বন্ধে প্রশাসন

ওয়েব ডেস্কঃ   ভারত-বাংলাদেশ সীমান্তে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করলেন দুই দেশের সেনা প্রধানরা। ভারতীয় পূর্বাঞ্চলের সেনা প্রধানের সঙ্গে ঢাকায় একটি বৈঠকে বসেন বাংলাদেশের নিরাপত্তা বিশেষজ্ঞরা। সেই বৈঠকে উঠে আসে সীমান্তে অনেক মানুষ মারা যাচ্ছেন শুধুমাত্র নিরাপত্তা রক্ষীদের গুলিতে।   বাংলাদেশের নিরাপত্তা রক্ষীদের দাবি, গত ৫ মাসে …

আরও পড়ুন »