Breaking News
Home / TRENDING / মমতার পাল্টা মুকুল, কাঁচড়াপাড়ার সভা ঘিরে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে

মমতার পাল্টা মুকুল, কাঁচড়াপাড়ার সভা ঘিরে পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে

নীল রায়। ঠিক একদিন আগে কাঁচরাপাড়ায় কর্মীসভা করে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপি নেতা মুকুল রায় সহ কড়া ভাষায় আক্রমণ করেছিলেন। রবিবার পাল্টা জনসভা করে সেই কাঁচরাপাড়ার মাটি থেকেই মমতার আক্রমণের জবাব দেবেন মুকুল স্বয়ং। ২০১৭ সালের ২ নভেম্বর বিজেপিতে যোগদানের পর থেকেই নিয়ম করে প্রায় প্রতিটি জনসভায় মুকুল রায়কে “গাদ্দার” বলে আক্রমণ করে আসছেন মমতা। সম্প্রতি লোকসভা ভোটে বিজেপিকে ১৮টি আসন জিতিয়ে তৃণমূলকে জোর ধাক্কা দিয়েছেন প্রাক্তন রেলমন্ত্রী। তারই জেরে শনিবার কাঁচরাপাড়ায় মমতা  বলেন, “আমার দোষ সব থেকে বেশি। ক্ষমা চাইতে আপত্তি নেই। আমার দল সতর্ক করেছিল। অনেক নেতাই বলেছিল, ও গদ্দার। আমি বিশ্বাস করিনি। আমি মানবিকতা দেখিয়েছি।” দিন কয়েক আগে মমতার সাংসদ ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছিলেন দলে থেকে নেত্রীকে ভুল বোঝানোর কাজ করতেন মুকুল। অথচ ১৯৯৮ সালের তৃণমূল কংগ্রেস তৈরির সময় থেকেই জোড়া ফুল শিবিরের মস্তিষ্ক ছিলেন কাঁচরাপাড়ার বঙ্গসন্তান। মনে করা হচ্ছে নিজের ধাত্রীভূ্মি থেকেই মমতাকে যাবতীয় রাজনৈতিক আক্রমণের জবাব দেবেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *