নিজস্ব সংবাদদাতা:
সরকারি হাসপাতালগুলোয় পুলিশি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ছিল মুখ্যমন্ত্রীর, সেই দায়িত্ব উনি সামলাতে না পেরে এখন মিথ্যা অভিযোগ করছেন। নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করার পর সাংবাদিক বৈঠকে এই ভাবেই সুর চড়ালেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।
তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী বক্তব্য জানিয়েছি। উনি মিথ্যা অভিযোগ করছেন সেটা আমরা জানি। কমিশন যেন যথাযথ পদক্ষেপ নেই সেই আবেদন রেখেছি।”
জয়প্রকাশ মজুমদার আরও বলেন, “আজকে সারা দেশ ডাক্তারদের এই আন্দোলনের পাশে আছে। সবাই বলছে পরিষেবা অবশই প্রথম কিন্তু নিরাপত্তাও সেই সঙ্গে প্রয়োজনীয়। দুটোই একসঙ্গে দরকার। একটা ছাড়া আর একটা চলতে পারে না।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news