Breaking News
Home / TRENDING / আরামবাগে খুন তৃণমূল নেতা

আরামবাগে খুন তৃণমূল নেতা

নিজস্ব সংবাদদাতা। পার্টি অফিসেল সামনেই খুন হয়ে গেলেন খানাকুল-২ পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা মনোরঞ্জন পাত্র (৫৬)। শনিবার রাত ৮টা নাগাদ খানাকুল থানার হরিশ্চক গ্রামে এই ঘটনাটি ঘটে। লাঠি, বাঁশ, রড দিয়ে মনোরঞ্জন পাএকে পিটিয়ে মারা হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তাদের দাবি, বিজেপির দুষ্কৃতীরাই খুনের ঘটনা ঘটিয়েছে।জানা গিয়েছে, এদিন পার্টি অফিসের সামনে মনোরঞ্জন পাএকে ঘিরে ধরে দুষ্কৃতীরা। লাঠি, বাঁশ দিয়ে তাঁকে এলোপাথাড়ি মারতে শুরু করে। চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
হুগলী জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি নেতা দিলীপ যাদবের অভিযোগ, “বিজেপি আশ্রিত সশস্ত্র দুষ্কৃতীরা বাইকে চেপে এসে বেধড়ক মেরে খুন করেছে মনোরঞ্জনকে।” তবে তৃনমূল নেতা খুনের ঘটনায় বিজেপির কোনও যোগ নেই বলেই দাবী করেছেন, বিজেপি আরামবাগ জেলা সভাপতি বিমান ঘোষ। তিনি বলেন, ” বিজেপি খানাকুলে শক্তি বাড়িয়েছে ঠিকই, তবে এই খুন তৃনমূলের মাদার যুব-র অন্তর্দ্বন্দ্বের ফলে হয়েছে।দীর্ঘদিন ধরেই খানাকুলে শাসক দলের মধ্যে অশান্তি চলছে, এই ঘটনা তারই প্রতিফলন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *