নিজস্ব সংবাদদাতা। অনুব্রত মণ্ডলের গড় বীরভূম তৃণমূলের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। লোকসভা ভোটে দুটি আসনেই জিতেছে তৃণমূল। এবার সেই বীরভূমেই পঞ্চায়েত হাতছাড়া হল তৃণমূলের। ময়ূরেশ্বর-১ ব্লকের ডাবুক পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ তৃণমূলের পাঁচ সদস্য এবং পঞ্চায়েত সমিতির এক সদস্য যোগ দিলেন বিজেপিতে। গত পঞ্চায়েত ভোটে ১৩টি আসনের ডাবুক পঞ্চায়েতের দুটিতে জেতে বিজেপি। একটি আসন পায় সিপিএম। বাকি দশটিতে জয়ী হয়ে বোর্ড গঠন করে তৃণমূল। আগেই সিপিএমের পঞ্চায়েত সদস্য বিজেপিতে যোগ দেন। শনিবার তৃণমুল ছেড়ে পাঁচজন যোগ দেওয়ায় পঞ্চায়েত দখল করল বিজেপি। দলে যোগদানকারীদের হাতে পতাকা তুলে দেন বিজেপির জেলা সম্পাদক অতনু চট্টোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news