Breaking News
Home / TRENDING / জুনিয়র চিকিৎসকদের তাড়া খেয়ে পালিয়ে বাঁচলেন মন্ত্রী নির্মল

জুনিয়র চিকিৎসকদের তাড়া খেয়ে পালিয়ে বাঁচলেন মন্ত্রী নির্মল

নীল রায়।‌ মেডিকেল কলেজে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তাড়া খেয়ে পালিয়ে বাঁচলেন রাজ্যের মন্ত্রী নির্মল মাজি। শুক্রবার সকালে কলকাতা মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে আসেন তিনি। সেখানে তখন চলছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন।‌ সেই খবর হবু চিকিৎসকদের কাছে পৌঁছালে তারা হাজির হন প্রিন্সিপালের ঘরের বাইরে। প্রিন্সিপালের ঘরের বাইরেই ‘গো ব্যাক’ স্লোগান তোলেন কলেজের ইন্টার্নরা। পরিস্থিতি আয়ত্তের বাইরে যেতে দেখে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে আসেন জোড়াসাঁকো থানার বিশাল পুলিশবাহিনী। এরপর অধ্যক্ষের ঘরের পিছনের দরজা দিয়ে বের করে নিয়ে যাওয়া হয় নির্মল মাজিকে। মেডিক্যাল কলেজ ছাড়ার সময় গাড়িতে উঠতে গেলেই নির্মল মাজিকে ঘিরে ধরে জুনিয়র ডাক্তার। দেওয়া হয়‘গো ব্যাক’ স্লোগানও। কোনওক্রমে তাঁর গাড়ি পাহারা দিয়ে হাসপাতাল থেকে বের করে নিয়ে যায় পুলিশ। কার্যত পালিয়ে বাঁচেন শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *