Breaking News
Home / রাজনীতি (page 332)

রাজনীতি

তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন একঝাঁক কর্মী

নীল রায়।‌ “ঘর ওয়াপসি” এই শব্দ বন্ধনীটি গেরুয়া রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হলেও, বাংলায় কংগ্রেস এই শব্দের ব্যবহার করছে। তাদের ক্ষেত্রে তৃণমূল থেকে যে সমস্ত পুরনো কর্মীরা কংগ্রেসের ফিরছেন তাদের এই প্রক্রিয়াকে “ঘর ওয়াপসি” নাম দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিধান ভবনে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল থেকে কংগ্রেসের যোগ দিলেন শতাধিক কর্মী। প্রদেশ …

আরও পড়ুন »

এবার জয় শ্রীরাম শুনেও শুনলেন না! রাগলেন না! মনে হয় গ্রেফতারও হবে না কেউ

প্রসেনজিৎ ধর: জয় শ্রী রাম পিছু ছাড়ছে না মমতার। যেন মুখ্যমন্ত্রীর নিজেরই ছায়া, এমন ভঙ্গিতে পেছনে পড়েছে। বৃহস্পতিবার মাহেশে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় ও জয় শ্রীরাম মুখোমুখি। এদিন শ্রীরামপুরের ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। আর রথ টানার সময় খানিক দূর থেকে ভেসে এল জয় শ্রীরাম ধ্বনি। প্রত্যক্ষদর্শীদের মতে, …

আরও পড়ুন »

রথযাত্রায় সরগরম রাজ্য রাজনীতি, নন্দীঘোষের রশিতে টান মুকুল-মদনের

নীল রায়। রথের দিনে নন্দীঘোষে টান দিতে রীতিমত প্রতিযোগিতা চলল বিজেপি ও তৃণমূল নেতাদের মধ্যে। বৃহস্পতিবার অবশ্যই প্রতিযোগিতার নান্দীমুখ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ইসকনের রথের দড়ি টেনে। এখানেই শেষ নয়, প্রায় বছর ১৫ পর হুগলির মাহেশেও রথের দড়ি টানতে ছুটে গিয়েছেন দিদি। ভোট যে বড় বালাই! তাঁর সঙ্গেই শাঁখা সিঁদুর পড়ে …

আরও পড়ুন »

লালু অখিলেশের দল তুলে দিয়েছে পিকে, মমতার দলটাকেও লাটে তুলবে: মুকুল

নিজস্ব সংবাদদাতা: মমতার দলকে লাটে তুলতে এসেছে স্ট্র্যাটিজিস্ট প্রশান্ত কিশোর। এমনটাই মত রাজ্য বিজেপির শীর্ষ নেতা মুকুল রায়ের। এদিন তিনি বলেন, প্রশান্তের জন্য আগেও দেশের একাধিক দলের ঝাপ বন্ধ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের ক্ষেত্রেও তেমনটাই ঘটতে চলেছে। প্রসঙ্গত, বৃহস্পতিবার উত্তর কলকাতার রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠান সেরে মেদিনীপুর যান মুকুল। সেখানে চন্দ্রকোন …

আরও পড়ুন »

সরকারি অর্থ খরচ করে রথযাত্রায় অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ মুকুলের

জয় ঘোষ। এবার রথযাত্রাতেও রাজনীতির রঙ। রথকে নিয়ে তৃণমূল- বিজেপির দড়ি টানাটানি। এদিন ইসকনের রথের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, আজ গিরিশপার্কের রামমন্দির থেকে শিল্পী সংসদের রথের রশিতে টান দিলেন বিজেপির সহ সম্পাদক( সংগঠন) অরবিন্দ মেনন ও মুকুল রায়। মূলত, এদিন রথযাত্রাকে সামনে রেখে জনসংযোগের কাজ করলেন বিজেপি। “সরকারি …

আরও পড়ুন »

রাতভোর তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র উলুবেড়িয়া, আহত ৮ গেরুয়া সমর্থক

ওয়েব ডেস্ক: উত্তপ্ত উলুবেড়িয়া। তৃণমূল-বিজেপি ধুন্ধুমার রাতভোর। ভাঙচুর, বোমাবাজিতে রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। ঘটনায় আহত ৮ জন। আহত প্রতেক্যেই বিজেপি কর্মী বলে জানা গিয়েছে। বুধবার রাতে সংঘর্ষ হয় উলুবেড়িয়ার বাউড়িয়া ফোর্ট গ্লষ্টার এলাকায়। স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ, বুধবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায়। গেরুয়া শিবিরের দাবি, এলাকায় চোলাই মদের …

আরও পড়ুন »

মানহানির মামলায় কাঠগড়ায় রাহুল

ভাস্কর মান্না: সভাপতি পদ থেকে ইস্তফা দেওয়ার এখন ২৪ ঘন্টাও কাটেনি, তারই মধ্যে মানহানি মামলায় হাজিরা দিতে মুম্বই পৌঁছলেন রাহুল গাঁধী। সাংবাদিক গৌরী লঙ্কেশ হত্যায় সঙ্ঘের হাত রয়েছে মন্তব্য করে মানহানি মামলায় জড়িয়ে পড়েছিলেন প্রাক্তণ কংগ্রেস সভাপতি। বৃহস্পতিবার সেই মামলার পরিপ্রেক্ষিতে মুম্বইয়ের স্থানীয় আদালতে হাজিরা দিতে যান রাহুল। ২০১৭ সালে …

আরও পড়ুন »

পুরুলিয়ার ব্যর্থতা নিয়ে বৈঠকে ভাইপোর নাম মুখেও আনলেন না মমতা

নীল রায়। লোকসভা ভোটে গোহারার পর এই প্রথম পুরুলিয়া জেলার বিধায়কদের নিয়ে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুরে বিধানসভায় নিজের ঘরে বৈঠকে পুরুলিয়ার বিধায়করা ছাড়াও হাজির ছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আইনমন্ত্রী মলয় ঘটক। পুরুলিয়া আসনে হারের জেরে মন্ত্রী তথা জেলা সভাপতি শান্তিরাম মাহাতোর ডানা ছাঁটা গিয়েছে। দফতরবিহীন মন্ত্রী …

আরও পড়ুন »

রথের রশি : মাহেশ-ইস্কনে মমতা, উত্তর কলকাতায় মুকুল

নিজস্ব প্রতিনিধি:   আজ রথযাত্রা। আর এই রথযাত্রা উপলক্ষে রাজনৈতিক নেতাদের মধ্যে চলছে রথের দড়ি টানাটানি। কারণ রথের চাকা রাস্তায় গড়ানোর সঙ্গে সঙ্গে রাজনৈতিক নেতারা নিজেদের সমীকরণ তৈরি করবে।   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবছর কলকাতায় ইসকনের রথ টেনে, রথ যাত্রার উদ্বোধন করেন। এবারে ইসকনের পাশপাশি হুগলির মাহেশেও যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ৬২৩ …

আরও পড়ুন »

ইভিএম ছেড়ে ব্যালটে ফিরে, পিছিয়ে যেতে চায় না কেন্দ্র

ওয়েব ডেস্কঃ   “পিছনে ফিরে যাওয়ার কোনো প্রশ্নই নেই।” রাজ্যসভায় দাঁড়িয়ে বিরোধীদের উদ্দেশে এই বার্তা দিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বুধবার রাজ্যসভায় নির্বাচনী সংস্কার সংক্রান্ত আলোচনায় ইভিএম ছেড়ে ব্যালটে ফেরার দাবি তোলেন বিরোধীরা।   বিরোধীদের অভিযোগ, ইভিএমে কারচুপি করে লোকসভা ভোটে জিতেছে বিজেপি। কংগ্রেস নেতা কপিল সিব্বলের অভিযোগ, “প্রার্থীর নাম …

আরও পড়ুন »

অর্জুন সিংয়ের সংবর্ধনার নামে জগদ্দলে শক্তি প্রদর্শন করবে বিজেপি, ভাঙ্গনের আশঙ্কা তৃণমূলে

সূর্য সরকার। একে একে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সমস্ত এলাকার দখল নিচ্ছে বিজেপি। এবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের সম্বর্ধনার নামে জগদ্দল এলাকার দখল নিতে চাইছে তাঁরা। দলের দাপুটে নেতাকে এবার সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা নিয়েছে জগদ্দল বিজেপি।‌ পদ্ম প্রতীকে দাঁড়িয়েই প্রথমবারের জন্য সাংসদ হয়েছে অর্জুন। বারাকপুর লোকসভা জুড়ে তিনি ‘শেষ কথা’। তাই …

আরও পড়ুন »

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অনশনে বসল কলেজ ছাত্রী প্রেমিকা

নিজস্ব সংবাদদাতা:   বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে এবার অনশনে বসল এক কলেজ ছাত্রী। তরুণীর পাশে রয়েছে স্থানীয় বাসিন্দারাও। এদিকে পরিস্থিতি বেগতিক দেখে বাড়িতে তালা লাগিয়ে চম্পট দিয়েছে প্রেমিক ও তাঁর পরিবারের সদস্যরা। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সেবাগ্রাম এলাকায়।   জানা গিয়েছে, বেপাত্তা প্রেমিক …

আরও পড়ুন »

গাইঘাটায় বাড়ি ফেরার পথে ধর্ষিত প্রতিবন্ধী যুবতী

নিজস্ব সংবাদদাতা:   প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণের ঘটনা ঘটল উত্তর ২৪ পরগনার গাইঘাটায়। মুখ ও বধির ১৯ বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠল ওই এলাকারই বাসিন্দা সমীর সরকারের বিরুদ্ধে। এই ঘটনায় সমীর সরকারকে গ্রেফতার করে গাইঘাটা থানার পুলিশ।   গত ৩০ জুন ওই যুবতী বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে। ওই …

আরও পড়ুন »

হুগলির তৃণমূলে রদবদল, সভাপতি পদ খোয়ালেন তপন দাশগুপ্ত

নীল রায়। সরিয়ে দেওয়া হল হুগলি জেলা তৃণমূল সভাপতি তপন দাশগুপ্তকে। বুধবার রাতে হুগলি জেলা তৃণমূলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। তপন দাশগুপ্তকে সরিয়ে নতুন সভাপতি করা হয়েছে উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যান দিলীপ যাদবকে। কার্যকরী সভাপতির দায়িত্বে থাকছেন উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল, হরিপালের বিধায়ক বেচারাম মান্না, ধনেখালির বিধায়ক তথা মন্ত্রী …

আরও পড়ুন »

মাহেশে মুখ্যমন্ত্রীকে ‘জয় শ্রী রাম’ বলতে প্রস্তুত বিজেপি

নিজস্ব প্রতিনিধি:   হুগলী জেলার মাহেশে এই প্রথম রথ যাত্রা উপলক্ষ্যে রথ টানবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের পর গেরুয়া বাহিনীর দাপটে কিছুটা হলেও মানুষের জনসমর্থন হারিয়েছেন মমতা। তাই রাজ্যের মানুষের মন জিততে আসরে নামলেন খোদ মুখ্যমন্ত্রী।   রাজ্যের প্রতিটি জেলায় জনসংযোগ বাড়ানোর লক্ষ্যে দলীয় নেতাদের কাজে লেগে পড়েন দলের …

আরও পড়ুন »

তৃণমূলের ২১ জুলাইয়ের পাল্টা বিজেপির শহীদ সমাবেশে থাকবেন শাহ-নাড্ডা

জয় ঘোষ। তৃণমূলের ২১ জুলাইয়ের শহীদ দিবসের পাল্টা সভা করবে বিজেপি। এবং সেই জনসভা হবে কলকাতাতেই। বুধবার এমনটাই জানালেন বিজেপি নেতা মুকুল রায়। সঙ্গে রাজ্য নেতারা চেষ্টা চালাচ্ছেন ওই সভায় সভাপতি অমিত শাহ ও কার্যকরী সভাপতি জগৎ প্রকাশ নাডডাকেও হাজির করানোর। বিজেপি সেই সভায় তৃণমূলের হামলায় নিহতদের শ্রদ্ধা জানাবে। পাশাপাশি, …

আরও পড়ুন »