Breaking News
Home / TRENDING / এবার জয় শ্রীরাম শুনেও শুনলেন না! রাগলেন না! মনে হয় গ্রেফতারও হবে না কেউ

এবার জয় শ্রীরাম শুনেও শুনলেন না! রাগলেন না! মনে হয় গ্রেফতারও হবে না কেউ

প্রসেনজিৎ ধর:

জয় শ্রী রাম পিছু ছাড়ছে না মমতার। যেন মুখ্যমন্ত্রীর নিজেরই ছায়া, এমন ভঙ্গিতে পেছনে পড়েছে। বৃহস্পতিবার মাহেশে ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায় ও জয় শ্রীরাম মুখোমুখি। এদিন শ্রীরামপুরের ঐতিহ্যবাহী মাহেশের রথযাত্রা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। আর রথ টানার সময় খানিক দূর থেকে ভেসে এল জয় শ্রীরাম ধ্বনি। প্রত্যক্ষদর্শীদের মতে, যাঁরা জয় শ্রীরাম বলছিলেন তাঁরা জয় জগন্নাথও বলছিলেন। কিন্তু সেটা আদৌ বড় কথা নয়।

আসল কথা হল, এতদিন যে মমতা জয় শ্রীরাম শুনলেই রেগে আগুন হতেন, ক্ষেপে গিয়ে কনভয় থামিয়ে গাড়ি থেকে নেমে দেখে নেওয়ার হুমকি দিতেন, এমনকী যাঁরা জয় শ্রীরাম ধ্বনি দিত তাঁদের গ্রেফতার করাতেও পিছপা হতেন না, সেই তিনি এদিন আমলই দিলেন না জয় শ্রীরাম ধ্বনিতে! ভাবটা যেন কিছুই হয়নি।

প্রশ্ন উঠছে, এই পরিবর্তন কি স্ট্র্যাটিজিস্ট প্রশান্ত কিশোরের জাদুতে? নাকি মুখ্যমন্ত্রী নিজেও চাপে পড়ে ‘তোষণ’ দোষমুক্ত হতে চাইছেন দিনে দিনে! বিধানসভা বহুত দূর নয় বলে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *