Breaking News
Home / TRENDING / অর্জুন সিংয়ের সংবর্ধনার নামে জগদ্দলে শক্তি প্রদর্শন করবে বিজেপি, ভাঙ্গনের আশঙ্কা তৃণমূলে

অর্জুন সিংয়ের সংবর্ধনার নামে জগদ্দলে শক্তি প্রদর্শন করবে বিজেপি, ভাঙ্গনের আশঙ্কা তৃণমূলে

সূর্য সরকার। একে একে ব্যারাকপুর শিল্পাঞ্চলে সমস্ত এলাকার দখল নিচ্ছে বিজেপি। এবার ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের সম্বর্ধনার নামে জগদ্দল এলাকার দখল নিতে চাইছে তাঁরা। দলের দাপুটে নেতাকে এবার সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা নিয়েছে জগদ্দল বিজেপি।‌ পদ্ম প্রতীকে দাঁড়িয়েই প্রথমবারের জন্য সাংসদ হয়েছে অর্জুন। বারাকপুর লোকসভা জুড়ে তিনি ‘শেষ কথা’। তাই সংসদ সদস্য হিসেবে অর্জুনকে সামনে রেখেই তৃণমূলের হাত থেকে জগদ্দল এস নিতে চা বিজেপি। মূল আয়োজনে জগদ্দল বিধানসভা এলাকার বিজেপি নেতৃত্বের।
আগামী ৬ জুলাই শ্যামনগরের ঋষি অরবিন্দ স্কুল মাঠে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে ব্যারাকপুরের সাংসদকে শুভেচ্ছা – অভিনন্দন জানানোর জন্য ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পুর-পারিষদ, জেলার বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র সহ রাজ্য বিজেপি এবং দিল্লির থেকেও নেতারা উপস্থিত থাকবেন বলে বিজেপি সূত্রের খবর। আসলে সম্বর্ধনা সবার নামে শক্তি প্রদর্শনী এই সভার মূল লক্ষ্য। গত সপ্তাহে টিটাগড় এলাকায় সাংসদের সংবর্ধনার নাম করে তৃণমূল ভেঙে পাঁচজন কাউন্সিলরকে বিজেপিতে যোগদান করেছেন নেতারা। এক্ষেত্রেও তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন বেশ কিছু নেতাকর্মী, এমনটাই সূত্রের খবর। ভাটপাড়া পুরসভার উপ-পুরপ্রধান তথা জগদ্দলের বিজেপি নেতা সোমনাথ তালুকদার বলেন, “আমরা জগদ্দলের বিজেপি নেতৃত্বের তরফে একটা সভার আয়োজন করেছি। সেখানে ব্যারাকপুরের সাংসদকে সম্বর্ধনা দেওয়া হবে।‌এলাকায় শান্তি ফেরানোর জন্য উনি ভালো পদক্ষেপ নিয়েছেন।সেজন্য শুভেচ্ছা জানানো হবে।” রাজ্যস্তর এবং দিল্লি থেকেও নেতারা আসবেন।” প্রসঙ্গত এবারের লোকসভা ভোটে জগদ্দল থেকে ৮,৩৬৪ ভোটের ব্যবধানে পেয়েছিলেন সাংসদ অর্জুন সিং।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *